রমজানে সড়ক অবরোধ করে জনদুর্ভোগ না করতে ডিএমপির আহ্বান

১৬ মার্চ ২০২৫, ০৪:৪৯ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৮ AM

© টিডিসি সম্পাদিত

পবিত্র রমজান মাসে রাস্তা-ঘাট অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ রোববার (১৬ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানান।

বিজ্ঞপ্তিতে তালেবুর রহমান বলেন, সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর সমাগত। এই উৎসবের প্রস্তুতির পাশাপাশি রমজান মাসের এ সময় দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড বহুগুণ বৃদ্ধি পায়। পরিবর্তিত অফিস সময়ে কাজ সম্পাদন করে ধর্মপ্রাণ মুসলমানরা পরিবারের সঙ্গে ইফতার করতে নিজ নিজ বাসায় ছুটে যান।

ডিএমপি আরও জানায়, স্বাভাবিকভাবেই রমজান মাসে নগরীর সড়কসমূহে যানবাহনের আধিক্য বেশি থাকে। অল্প সময়ে অধিক সংখ্যক যানবাহন ব্যবস্থাপনায় ট্রাফিক পুলিশকেও নানান চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। এর বাইরে ইদানীং কতিপয় স্বার্থান্বেষী মহল বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের নামে কথায় কথায় রাস্তা-ঘাট অবরোধ করে নগরবাসীর জীবনযাত্রা কঠিন করে তুলেছে।

ডিএমপি অনুরোধ জানিয়ে বলেন, নগরবাসীর সুবিধার্থে পবিত্র মাহে রমজানের বাকি সময়গুলোতে রাস্তা-ঘাট অবরোধ করে অহেতুক জনভোগান্তি তৈরি না করতে।

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অ…
  • ০৭ এপ্রিল ২০২৬
এরিয়া ইনচার্জ নেবে আকিজ গ্রুপ, সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যম…
  • ০৭ এপ্রিল ২০২৬
২০তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে, যা জানা যাচ্ছে
  • ০৭ এপ্রিল ২০২৬
১৮তম নিবন্ধনের সুপারিশবঞ্চিতদের সুখবর দিলেন এনটিআরসিএ চেয়ার…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে সপ্তম বাংলাদেশ ইকোনমিকস সামিট শুরু
  • ০৭ এপ্রিল ২০২৬
বিবি সাওদার মুক্তি চেয়ে সাদিক কায়েমের কড়া স্ট্যাটাস
  • ০৭ এপ্রিল ২০২৬
close