ঝালকাঠিতে বাসচাপায় প্রাণ গেল যুবদল নেতার

১৮ ডিসেম্বর ২০২৫, ০৯:২১ PM , আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৯:২৯ PM
নিহত যুবদল নেতার মহদেহ

নিহত যুবদল নেতার মহদেহ © টিডিসি

ঝালকাঠির ব্যস্ত আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ঝরে গেল এক রাজনৈতিক নেতার প্রাণ। বরিশাল-পিরোজপুর সড়কে বাসের চাকায় পিষ্ট হয়ে যুবদল নেতা নিহত হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন যুবদল নেতা। দুর্ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও উদ্বেগ দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি সদর উপজেলার মানপাশা টেম্পুস্ট্যান্ড-সংলগ্ন বাপ্পি ভিলার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজান (৪০) পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার উত্তর মিরুখালী ইউনিয়নের মৃত মোতাহার হোসেন খানের ছেলে। তিনি মঠবাড়িয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মঠবাড়িয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাদল (৫০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মিজান ও বাদল মোটরসাইকেলযোগে বরিশাল থেকে পিরোজপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি কাভার্ড ভ্যান তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা নিয়ন্ত্রণ হারিয়ে বরিশালগামী একটি যাত্রীবাহী বাসের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মিজান বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হন এবং বাদল গুরুতর আহত হন।

মঠবাড়িয়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কাবুল জোমাদ্দার জানান, তারা কয়েকজন যুবদল নেতা মোটরসাইকেলে বরিশালে একজন রোগী দেখতে গিয়েছিলেন। সেখান থেকে একসঙ্গে পিরোজপুরের উদ্দেশে রওনা দেন। রাজাপুর পৌঁছানোর পর মিজান ও বাদলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে মোবাইলফোনে চেষ্টা করা হয়। পরে একজন ফোন রিসিভ করে জানান, তারা দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে যাচ্ছেন। খবর পেয়ে তিনি দ্রুত ঝালকাঠি সদর হাসপাতালে ছুটে আসেন।

আহত বাদলকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক জানিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মফিজুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে। অপরজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমতিয়াজ আহমেদ বলেন, দুর্ঘটনায় জড়িত বাস, বাসচালক ও কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9