পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে লুট

১৪ মার্চ ২০২৫, ০৪:০২ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:১২ PM
এক বিধবা নারীর ঘরে ঢুকে অস্ত্রের মুখে সন্তানসহ ওই নারীকে জিম্মি করেছে লুটের ঘটনা ঘটেছে

এক বিধবা নারীর ঘরে ঢুকে অস্ত্রের মুখে সন্তানসহ ওই নারীকে জিম্মি করেছে লুটের ঘটনা ঘটেছে © প্রতীকী ছবি

নোয়াখালীর বেগমগঞ্জে এক বিধবা নারীর ঘরে ঢুকে অস্ত্রের মুখে সন্তানসহ ওই নারীকে জিম্মি করেছে লুটের ঘটনা ঘটেছে । বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের মলঙ্গী বাড়িতে এ ঘটনা ঘটে।

এ সময় একদল দুর্বৃত্ত ঘর থেকে ৬টি মোবাইল, ২ ভরি স্বর্ণ, নগদ ৪০ হাজার টাকা, ৮ পিচ শাড়ি, ১টি কম্বল, কসমেটিকস সামগ্রী ও ১ কার্টন খেজুর লুট করে নিয়ে যায়। পরে খবর পেয়ে শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন বেগমগঞ্জ মডেল থানা-পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, লতিফপুর গ্রামের মলঙ্গী বাড়ির শাহনাজ আক্তারের (৪৫) স্বামী মারা যাওয়ায় এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে নিজের বসত ঘরে থাকেন তিনি। বৃহস্পতিবার রাতে খাওয়ার পর নিজেদের কক্ষে সবাই ঘুমিয়ে পড়েন।

পরে রাত ৩টার দিকে অজ্ঞাত ৮-১০ জনের একদল মুখোশধারী দুর্বৃত্ত পাকা ঘরের প্রধান দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ঘরে থাকা শাহনাজ ও তাঁর সন্তানদের অস্ত্রে মুখে জিম্মি করে ঘরে লুটপাট চালায়।

এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

ট্যাগ: ছিনতাই
বিএনপির কার্যালয় খোলা নিয়ে সংঘর্ষ, ছেলের পিস্তলের গুলিতে আহ…
  • ১২ এপ্রিল ২০২৬
এএফসি টুর্নামেন্টের আয়োজক হতে চায় বাংলাদেশ
  • ১২ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান ও কর্মচারীদের বদলি নিয়ে নতুন তথ্য জানাল মন…
  • ১২ এপ্রিল ২০২৬
হামের প্রকোপ রোধে ঘরে ঘরে গিয়ে টিকার তথ্য দিতে রাজনীতিবিদদে…
  • ১২ এপ্রিল ২০২৬
কূটনৈতিক প্রচেষ্টার পথ খোলা রাখার ইঙ্গিত দিল ইরান
  • ১২ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসিআই পিএলসি, আবেদন শেষ ১৮ এপ্রিল
  • ১২ এপ্রিল ২০২৬