আগামীকাল থেকে বন্ধ হচ্ছে পর্ন ওয়েবসাইট

১৩ মার্চ ২০২৫, ০৩:৫৭ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩০ PM
সংবাদ সম্মেলনে আসিফ নজরুল

সংবাদ সম্মেলনে আসিফ নজরুল © সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘৫ আগস্টের পর অনেক পর্নোগ্রাফির ওয়েবসাইট খোলা হয়েছিল। সেগুলো শুক্রবার (১৪) মার্চ থেকে বন্ধ করা হবে।’ 

বৃহস্পতিবার (১৩ মার্চ) সচিবালয়ে এক সংবাদ সম্মেলন এ তথ্য জানান তিনি। 

আইন উপদেষ্টা বলেন, ‘৫ আগস্টের পর দেশে অনেক পর্নোগ্রাফির ওয়েবসাইট চালু আছে ও চালু করা হয়েছে। সেগুলো আমাদের নজরে এসেছে। ফলে রাষ্ট্রের পক্ষ থেকে সেসব ওয়েবসাইট অচিরেই বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ এটার সঙ্গে ধর্ষণের সম্পর্ক রয়েছে।’

তিনি আরও বলেন, ‘পর্নোগ্রাফির ওয়েবসাইট বন্ধে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। আশা করছি শুক্রবারের মধ্যে বন্ধ করে দেওয়া হবে।’

 

ক্ষমতার রাজনীতির বাইরে মেহনতি মানুষের প্রিয় ‘হুজুর’ মওলানা …
  • ১৬ নভেম্বর ২০২৬
হাসানের তোপে ৫ রানে ২ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা
  • ১৬ নভেম্বর ২০২৬
বাড়ল আসন, কমল জিপিএ, ৯০-এ পাস ৪০— একগুচ্ছ পরিবর্তন নিয়ে আবে…
  • ১৬ নভেম্বর ২০২৬
ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি শ্রাবণের ভাই ছাত্রলীগ নেতা…
  • ১৬ নভেম্বর ২০২৬
চারদিনের ব্যবধানে আইসিইউ থেকে না ফেরার দেশে ঢাবির আরেক শিক্…
  • ১৬ নভেম্বর ২০২৬
ঘরে বসেই জামানত ছাড়া ৫০ হাজার টাকা ঋণ, আবেদন যেভাবে
  • ১৬ নভেম্বর ২০২৬