নেত্রকোনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী নিহত

০৩ মার্চ ২০২৫, ০১:৩৪ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫৮ PM
নিহত রাব্বি

নিহত রাব্বি © সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রাব্বি (২২) নামের এক মাছ ব্যবসায়ী  নিহত হয়েছেন। রবিবার (২ মার্চ) রাত আটটার দিকে পৌর শহরের টেংগাপাড়া এলাকায় রেলস্টেশন পুকুরপাড়ে তাকে ছুরিকাঘাত করা হয়। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হলে রাত ১১টার দিকে মারা যান রাব্বি।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত রাব্বি পৌর শহরের টেংগাপাড়া এলাকার আনিছ মিয়ার ছেলে। আনিছ মিয়া পেশায় একজন মাছ ব্যবসায়ী। রাব্বি তার বাবার সঙ্গে মাছের ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় রাব্বি মৎস্য আড়তে মাছ বিক্রি করছিলেন। রাত আটটার দিকে রেলস্টেশন পুকুরপাড়ে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ছুরিকাঘাতের পর প্রাণ বাঁচাতে পুকুরে লাফিয়ে পড়েন রাব্বি।

আরও পড়ুন: ঐতিহ্যের সাক্ষী শেরপুরের মাইসাহেবা মসজিদ

চিৎকার শুনে আশপাশের লোকজন রাব্বিকে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত রাব্বিকে মমেক হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। রাত ১১টার দিকে মমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আমিনুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রাখা আছে। মরদেহ বাড়িতে আসার পর মামলা রুজু করা হবে।  ঘটনাস্থল পরিদর্শন করে কিছু আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের ধরতে অভিযান চলছে। 

ট্যাগ: আইন
আবেগি জয়া আহসান অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন
  • ৩০ মার্চ ২০২৬
ভিআইপি ও পুলিশ কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, য…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি প্রো-ভিসি শিক্ষার রুটিন দায়িত্বে উপাচার্য ড. ওবায়দুল ই…
  • ৩০ মার্চ ২০২৬
কুবির প্রশাসনিক কার্যক্রম বন্ধের হুমকি দিলেন ছাত্রদল নেতারা
  • ৩০ মার্চ ২০২৬
ব্লেড-ক্ষুর নিয়ে চাকসু নেতার ওপর হামলা
  • ৩০ মার্চ ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন খুবি ছাত্রী
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence