স্ত্রীকে হত্যার ১৮ বছর পর স্বামী গ্রেফতার

০২ মার্চ ২০২৫, ০৮:০৬ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:০৩ PM
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কাশেম

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কাশেম © টিডিসি ফটো

নীলফামারী জেলার সদর উপজেলায় ১৮ বছর আগে নিজ দ্বিতীয় স্ত্রীকে হত্যার পর একাকী দাফন করা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কাশেম (৬৮) অবশেষে গ্রেফতার হয়েছেন। গাজীপুরে র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

গতকাল (শনিবার) গাজীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ রবিবার (২ মার্চ) দুপুরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামি মো. আবুল কাশেম (৬৮) নীলফামারী সদর উপজেলার বাড়াইপাড়া এলাকার মৃত আলীজানের ছেলে।

নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. আর. সাঈদ জানান, আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তদন্তে জানা যায়, তিনি গাজীপুরে অবস্থান করছেন। এরপর নীলফামারী সদর থানার একটি দল র‍্যাবের সহযোগিতায় গাজীপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

নিহতের ভাই ইসমাইল মিয়া বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে থানায় ঘুরেছি, কিন্তু একের পর এক ওসি পরিবর্তন হলেও আসামিকে গ্রেফতার করা যায়নি। অবশেষে তাকে গ্রেফতার করায় আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই।’

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন বলেন, ‘২০০৭ সালে হত্যাকাণ্ডের পর মামলা দায়ের করা হয়। পরে ২০২১ সালে আদালত আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে। তবে তিনি তখন থেকেই পলাতক ছিলেন।’

সুপারভাইজার নিয়োগ দেবে ফুডপান্ডা, আবেদন শেষ ২১ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
কারখানার জেনারেটরের ফিতায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল গৃহবধূর
  • ০৭ এপ্রিল ২০২৬
ফেসবুকে এসএসসি পরীক্ষা পেছানোর গুঞ্জন, যা বললেন শিক্ষামন্ত্…
  • ০৭ এপ্রিল ২০২৬
সাতক্ষীরায় জেলা কমিটি না থাকায় নিষ্ক্রিয় ছাত্রদল, সাংগঠনিক …
  • ০৭ এপ্রিল ২০২৬
১১ দলীয় জোটের চার দিনের কর্মসূচি ঘোষণা
  • ০৭ এপ্রিল ২০২৬
কলহ থেকে স্বামীর ওপর স্ত্রীর অদ্ভুত কাণ্ড, খুঁজছে পুলিশ
  • ০৭ এপ্রিল ২০২৬
close