বগুড়ায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

০১ মার্চ ২০২৫, ১২:৫৯ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:১৯ PM
বগুড়া থানা

বগুড়া থানা © সংগৃহীত

বগুড়ায় গভীর রাতে ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বগুড়া সদরের সাবগ্রাম দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন আনোয়ারা বেগম (৫৮) ও তার মেয়ে ছকিনা বেগম (৩৫)। 

আনোয়ারা বেগম বগুড়ার সদরের সাবগ্রাম মধ্যপাড়ার মৃত নয়া মণ্ডলের স্ত্রী ও ছকিনা বেগম একই উপজেলার আকাশতারা এলাকার রুবেল হোসেনের সাবেক স্ত্রী। 

স্বজনদের অভিযোগ, বগুড়া সদরের আকাশতারা এলাকার রুবেল হোসেনের সঙ্গে ছকিনার বিয়ের সাত বছর পর পারিবারিক কলহের জেরে প্রায় এক মাস আগে তাদের মধ্যে বিচ্ছেদ হয়। শুক্রবার দিবাগত রাতে রুবেল তার সাবেক স্ত্রী ছকিনার বাড়িতে গেলে বাগবিতণ্ডা শুরু হয়।

আরও পড়ুন: শরীয়তপুরে ডাকাতের গুলিতে আহত ৪, গণপিটুনিতে নিহত ২

একপর্যায়ে রুবেল ধারালো অস্ত্র দিয়ে ছকিনাকে কুপিয়ে আহত করেন। এ সময় বাধা দিতে গেলে ছকিনার মা আনোয়ারা বেগমকেও কোপানো হয়। মা-মেয়ের চিৎকার শুনে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে ছকিনা ও বেলা সাড়ে ১০টার দিকে আনোয়ারার মৃত্যু হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মইনুদ্দিন জানান, ঘটনায় প্রাথমিকভাবে সন্দেহভাজন রুবেলকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনা এখনো মামলা হয়নি। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

ট্যাগ: আইন
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close