আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতা আকাশ রিমান্ডে

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৩ AM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ

ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ © ফাইল ছবি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর মেট্রোপলিটন আমলী আদালতে বিচারক মো. আসাদুজ্জামান শুনানি শেষে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআইয়ের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর রংপুর থেকে পালিয়ে আকাশ জামালপুর জেলার ইসলামপুর চর গঙ্গাপাড়ার নিজ বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। গত ১৫ ফেব্রুয়ারি নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে পিবিআই এর কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ সুপার জাকির হোসেন বলেন, আমরা চার দিনের রিমান্ড চেয়েছিলাম। আদালত জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এ মামলায় এ পর্যন্ত দুই পুলিশসহ চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরো পড়ুন: নতুন দলের শীর্ষ ৯ পদের ৮ জনই ঢাবি শিক্ষার্থী!

গত বছরের ১৬ জুলাই কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনে গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ। এ ঘটনায় ২০২৪ সালের ১৮ আগস্ট আবু সাঈদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাজহাট আমলী আদালতে মামলা করেন। 

মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও অনুসন্ধানের তালিকায় রয়েছে।

নোয়াখালীতে চলন্ত বাস থেকে পড়ে প্রাণ গেল হেলপারের
  • ০২ এপ্রিল ২০২৬
সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা
  • ০২ এপ্রিল ২০২৬
সেভ দ্য চিলড্রেনে চাকরি, আবেদন শেষ ৫ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
ঈদযাত্রায় ১৫ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৯৮, প্রতিদিন মৃত্যু ২০
  • ০২ এপ্রিল ২০২৬
ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানোর অভ…
  • ০২ এপ্রিল ২০২৬
বদলি সফটওয়্যারে শিক্ষক-কর্মচারী তথ্য এন্ট্রি নিয়ে বড় খবর দি…
  • ০২ এপ্রিল ২০২৬