বনশ্রীতে গুলি করে সোনা লুটের ঘটনায় মামলা

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫১ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪৫ PM

© ভিডিও থেকে সংগৃহীত

রাজধানীর বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে বিপুল পরিমাণ সোনা ও এক লাখ টাকা লুটের ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগীর স্ত্রী। মামলার এজাহারে অজ্ঞাতপরিচয় ৬ থেকে ৭ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রামপুরা থানায় বাদী হয়ে মামলাটি করেন ব্যবসায়ী আনোয়ার হোসেনের স্ত্রী হোসনেয়ারা।

সন্ধ্যায় রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ ব্যবসায়ী আনোয়ার হোসেনের স্ত্রী হোসনেয়ারা বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি এজাহার হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। এজাহারে ৬ থেকে ৭ জনকে অজ্ঞাত হিসেবে আসামি করা হয়েছে। এছাড়া ১৬০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা ডাকাতি হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে এজাহারে।

আসামি গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ ও ভাইরাল হওয়া ভিডিওটি পর্যালোচনা করা হচ্ছে। জড়িতদের শনাক্তের পর আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

এর আগে ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে (৪৩) গুলি ও ছুরিকাঘাত করে প্রায় ১৬০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।

ট্যাগ: মামলা
সুপারভাইজার নিয়োগ দেবে ফুডপান্ডা, আবেদন শেষ ২১ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
কারখানার জেনারেটরের ফিতায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল গৃহবধূর
  • ০৭ এপ্রিল ২০২৬
ফেসবুকে এসএসসি পরীক্ষা পেছানোর গুঞ্জন, যা বললেন শিক্ষামন্ত্…
  • ০৭ এপ্রিল ২০২৬
সাতক্ষীরায় জেলা কমিটি না থাকায় নিষ্ক্রিয় ছাত্রদল, সাংগঠনিক …
  • ০৭ এপ্রিল ২০২৬
১১ দলীয় জোটের চার দিনের কর্মসূচি ঘোষণা
  • ০৭ এপ্রিল ২০২৬
কলহ থেকে স্বামীর ওপর স্ত্রীর অদ্ভুত কাণ্ড, খুঁজছে পুলিশ
  • ০৭ এপ্রিল ২০২৬
close