স্টুডিওতে ছবি তুলতে গিয়ে ধর্ষণের শিকার মাদরাসাছাত্রী

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৮ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪৯ PM

© সংগৃহীত

গাজীপুরের ভোগড়ায় স্টুডিওতে ছবি তুলতে গিয়ে পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে স্টুডিও কর্মচারীর বিরুদ্ধে। রোববার (২৩ ফেব্রুয়ারি)  সন্ধ্যায় স্টুডিও ঝিলিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্ত স্টুডিওর কর্মচারী হাসান পটুয়াখালীর নৌমালা এলাকার আবুল হোসেনের ছেলে।

ওই মাদ্রাসাছাত্রীর বাবা জানান, মাদ্রাসার কাজের প্রয়োজনে তার মেয়ে সন্ধ্যা ৭টার দিকে ওই স্টুডিওতে ছবি তুলতে যায়। কিন্তু আধা ঘণ্টা হয়ে গেলেও মেয়ে বাসায় ফিরে না আসায় তিনি নিজেই ওই স্টুডিওতে যান। স্টুডিওর মালিক সেখানে ছিলেন না। পরে তিনি তার মেয়েকে উদ্ধার করেন। এসময় স্টুডিও কর্মচারী হাসানকে আটকে বাসন থানায় খবর দিলে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন: গাজীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ গার্ডের বিরুদ্ধে  

বাসন থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসানকে আটক করে থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

হবিগঞ্জে স্পিরিট ও চোলাই মদ পানে ৪ জনের মৃত্যু
  • ৩১ জুলাই ২০২৬
শ্বাসনালিতে খাবার আটকে অচেতন, হাসপাতালে নেওয়ার পর ঢাবি অধ্…
  • ৩১ জুলাই ২০২৬
কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ২৮ কেজি টুনা মাছ, ৪০ হাজার টাক…
  • ৩১ জুলাই ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ৭ আগস…
  • ৩১ জুলাই ২০২৬
বৃষ্টি হলেই ডুবে যায় যবিপ্রবির একমাত্র খেলার মাঠ
  • ৩১ জুলাই ২০২৬
থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আ…
  • ৩১ জুলাই ২০২৬