গাজীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ গার্ডের বিরুদ্ধে

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৯ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের এক নারী শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নজরুল ইসলাম (৫৩) নামে এক গার্ডকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৩ ফেব্রুয়ারি) তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোরে ধর্ষণের শিকার হন ওই ছাত্রী। তিনি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন বাসন থানার উপ-পরিদর্শক রাশেদুল ইসলাম। 

এ বিষয়ে রাশেদুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ভুক্তভোগী ওই শিক্ষার্থী গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে শনিবার ভোরে ভাড়া বাসা থেকে রওনা হন। এ সময় এলাকার নাইট গার্ড নজরুল ইসলাম নানা প্রশ্ন করে তার গতি রোধ করেন। একপর্যায়ে তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী নিজে বাদি হয়ে মামলা করেছেন।’

তিনি আরো বলেন, ‘ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার বিকেলে গার্ড নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে রবিবার তাকে আদালতে চালান করা হয়েছে।’

নেত্রকোনার লিজাকে বিয়ে করে চীনের ওয়্যাং সুলিন এখন নুর উদ্দিন
  • ৩১ জুলাই ২০২৬
রাজধানীর এক থানা থেকে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার, …
  • ৩১ জুলাই ২০২৬
প্রাইম ইউনিভার্সিটিতে প্রযুক্তির পরিবর্তন ও ক্যারিয়ার গঠনে …
  • ৩১ জুলাই ২০২৬
‘ফ্যাসিবাদের শুধু নাম বদলেছে, চরিত্র একই আছে’: মিয়া গোলাম প…
  • ৩১ জুলাই ২০২৬
মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিভিন্ন পদে…
  • ৩১ জুলাই ২০২৬
টাঙ্গাইল ডিসি লেককে মিনি পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে:…
  • ৩১ জুলাই ২০২৬