দুই দিনের রিমান্ডে কবি সোহেল হাসান গালিব

১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১০ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:১১ PM
সোহেল হাসান গালিব

সোহেল হাসান গালিব © সংগৃহীত

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে কবি ও অধ্যাপক সোহেল হাসান গালিবের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদ রিমান্ডের এ আদেশ দেন।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। আদালত তার উপস্থিতিতে রিমান্ড শুনানির দিন আজ ধার্য করেন। রিমান্ড শুনানির জন্য এদিন সোহেল হাসান গালিবকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানিকালে তার পক্ষে আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে ১৪ ফেব্রুয়ারি কবি সোহেল হাসান গালিবকে আদালতে হাজির করেন ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন ডিবি পুলিশের কোতোয়ালি জোনাল টিমের উপ-পরিদর্শক হুমায়ন কবীর।

তার পক্ষে আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। আদালত আদালত রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সিএমএম আদালতের অপরাধ ও প্রসিকিউশন বিভাগের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক স্বপন কুমার এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, সোহেল হাসান গালিব নামক ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি তৌহিদি জনতা শিরোনামে একটি কবিতা পোস্ট করেন। যেখানে তিনি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করেন। পরবর্তীতে আরও জানা যায়, সোহেল হাসান গালিবের লেখা আমার খুতবাগুলি নামে একটি বই উজান প্রকাশনী নামক প্রকাশনা প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়েছে। ওই বইয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো আসামির ওই কবিতা ছাপা হয়েছে। 

নবীজীর নামে প্রথমে ফেসবুক অ্যাকাউন্টে মানহানিকর পোর্ট ও পরবর্তীতে প্রকাশিত বইয়ে এরূপ কবিতা থাকায় বাংলাদেশের বিপুল পরিমাণ মুসলিম জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে যা বই মেলাসহ দেশে যেকোনো স্থানে দাঙ্গা হওয়ার উপক্রম হয়। আসামির ফেসবুক অ্যাকাউন্টের বিষয়ে বিপুল সংখ্যক লোক রিপোর্ট করায় তার সেই আইডি ডিঅ্যাকটিভেইট হয়।  

জাবিতে খেলা দেখতে গিয়ে শিক্ষার্থীকে মারধর: জাকসু নেতাসহ কয়ে…
  • ২৪ জুন ২০২৬
রাজধানীতে হাসপাতালে গ্যাস সিলিন্ডার ‘বিস্ফোরণে’ শিশু নিহতের…
  • ২৪ জুন ২০২৬
রোনালদোর জোড়া গোল-রেকর্ডে অবিশ্বাস্য প্রত্যাবর্তন পর্তুগালের
  • ২৪ জুন ২০২৬
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
  • ২৪ জুন ২০২৬
মেসির আরেকটি রেকর্ড রোনালদোর
  • ২৪ জুন ২০২৬
রোনালদোর জোড়া বিশ্ব রেকর্ডে বিরতিতে পর্তুগাল
  • ২৪ জুন ২০২৬