রোনালদোর জোড়া গোল-রেকর্ডে অবিশ্বাস্য প্রত্যাবর্তন পর্তুগালের

২৪ জুন ২০২৬, ০১:০৮ AM
পর্তুগাল-উজবেকিস্তান ম্যাচ

পর্তুগাল-উজবেকিস্তান ম্যাচ © সংগৃহীত

ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের হতাশা ঝেড়ে অবশেষে চেনা ছন্দে ফিরেছে পর্তুগাল। আর সেই প্রত্যাবর্তনের নায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ৬টি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েছেন তিনি। একইসঙ্গে ছাড়িয়ে গেছেন কিংবদন্তি ইউসেবিওকে, হয়ে উঠেছেন বিশ্বকাপে পর্তুগালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোলের খাতা খোলেন রোনালদো। ডান প্রান্ত থেকে জোয়াও কানসেলোর দারুণ ক্রসে নিয়ার পোস্টে ছুটে গিয়ে নিখুঁত ফিনিশে বল জালে পাঠান তিনি। এরপর ১৭তম মিনিটে ফ্রি-কিক থেকে সবাই যখন রোনালদোর শটের অপেক্ষায়, তখন চমক দেখান নুনো মেন্দেস। রোনালদো বল ছেড়ে দিলে মেন্দেসের বাঁ পায়ের দুর্দান্ত শট উজবেক গোলরক্ষককে পরাস্ত করে ব্যবধান দ্বিগুণ করেন।

প্রথমার্ধের শেষ দিকে আবারও আঘাত হানেন রোনালদো। ব্রুনো ফার্নান্দেসের নিখুঁত থ্রু-পাস ধরে বক্সে ঢুকে কোণাকুণি শটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। সেই গোলেই বিশ্বকাপে পর্তুগালের হয়ে ইউসেবিওর গোলসংখ্যা ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েন পর্তুগিজ অধিনায়ক।

উজবেকিস্তানও একবার জালের দেখা পেয়েছিল। আজিজ গানিয়েভের দারুণ এক গোল মুহূর্তের জন্য ম্যাচে উত্তেজনা ছড়ালেও ভিএআর পর্যালোচনায় আক্রমণের শুরুতে ফাউল ধরা পড়ায় গোলটি বাতিল করা হয়।

বিরতির পরও আক্রমণ থামায়নি পর্তুগাল। দ্বিতীয়ার্ধে জোয়াও ফেলিক্সের শট উজবেক ডিফেন্ডার আবদুকাদির খুসানভের গায়ে লেগে জালে ঢুকে গেলে চতুর্থ গোল পায় তারা। শেষদিকে রাফায়েল লেয়াও জোরালো শটে গোল করে ব্যবধান বাড়িয়ে দেন আরও।

রোনালদোর সামনে হ্যাটট্রিক করার সুযোগও এসেছিল। কিন্তু একবার খুসানভ গোললাইন থেকে বল ফিরিয়ে দেন, আরেকবার উজবেক গোলরক্ষক দুর্দান্ত সেভ করে তাকে বঞ্চিত করেন। তবুও জোড়া গোলের রাতটি রোনালদোর জন্য ছিল স্মরণীয়। গত ২৪ ঘণ্টায় লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও হলান্ডের পর তিনিও বিশ্বকাপে জোড়া গোলের কীর্তি গড়লেন।

সব মিলিয়ে রোনালদোর রেকর্ডময় রাত আর দাপুটে পারফরম্যান্সে বড় জয় তুলে নিয়ে নকআউটের পথে শক্ত অবস্থান তৈরি করল পর্তুগাল।

উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্…
  • ২৩ আগস্ট ২০২৬
প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে শিক্ষাসফরে গেল এনএসইউ’র মার্…
  • ২৩ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন দুইদিনে ৭ হাজার ছাড়াল
  • ২৩ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই চাকরি ইউএস-বাংলা এয়ারলাইনসে, আবেদন ৩ সেপ্টেম্…
  • ২৩ আগস্ট ২০২৬
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন এলজিআরডি মন্ত্রী  
  • ২৩ আগস্ট ২০২৬
না ফেরার দেশে ঢাবি ছাত্র হাবিবুর রহমান শুভ
  • ২৩ আগস্ট ২০২৬