জাবিতে খেলা দেখতে গিয়ে শিক্ষার্থীকে মারধর: জাকসু নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ

২৪ জুন ২০২৬, ০১:৩৭ AM , আপডেট: ২৪ জুন ২০২৬, ০১:৩৮ AM
মারধরের শিকার হওয়া শিক্ষার্থী

মারধরের শিকার হওয়া শিক্ষার্থী © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মুক্তমঞ্চে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে গিয়ে মারধরের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। এ ঘটনায় জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) ক্রীড়া সম্পাদকসহ কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

মঙ্গলবার (২৩ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর দেওয়া অভিযোগপত্রে তিনি ঘটনার বিচার, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। ভুক্তভোগী নাঈম আহমদ সানি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী।

অভিযোগপত্রে নাঈম উল্লেখ করেন, সোমবার রাতে মুক্তমঞ্চে আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ উপভোগ করতে যান তিনি। খেলা শুরুর আগে সেখানে একটি রম্য বিতর্ক প্রতিযোগিতা চলছিল। নির্ধারিত সময় ঘনিয়ে এলেও খেলার সম্প্রচার শুরু না হওয়ায় দর্শকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এ সময় উপস্থিত অনেকের মতো তিনিও দ্রুত খেলা চালুর দাবি জানান।

‎‎তাঁর অভিযোগ, এ ঘটনাকে কেন্দ্র করে জাকসুর ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান কিরণের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে বলে মনে হলেও পরে কিরণ, ইমন, সাঞ্জু এবং আরও কয়েকজন তাঁকে ঘিরে শারীরিকভাবে আক্রমণ করেন।

নাঈমের দাবি, হামলার সময় তাঁকে কিল-ঘুষি ও ধাক্কা দেওয়া হয়। এমনকি তাঁর গলায় থাকা আর্জেন্টিনার পতাকা পেঁচিয়ে ধরার কারণে শ্বাস নিতে কষ্ট হয়। এতে মুখমণ্ডল, গলা ও চোখের আশপাশে আঘাত পান তিনি।‎

‎অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর নিরাপত্তাহীনতায় তিনি দ্রুত স্থান ত্যাগ করে টিএসসি ভবনের একটি ওয়াশরুমে আশ্রয় নেন। পরবর্তীতে সম্ভাব্য ঝুঁকির কথা বিবেচনা করে প্রশাসনের দ্বারস্থ হন।

‎তবে অভিযোগ অস্বীকার করেছেন জাকসুর ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান কিরণ। তিনি বলেন, দর্শক বেশি হওয়ায় কিছুটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। ওই শিক্ষার্থীর সঙ্গে আমার কথা-কাটাকাটি হয়েছিল, কিন্তু পরে আমি সেখান থেকে চলে আসি। এরপর কী হয়েছে, তা আমার জানা নেই।

‎তিনি আরও বলেন, পরে তাঁর আহত হওয়ার খবর পেয়ে আমি খোঁজ নিতে হলে গিয়েছিলাম। বিষয়টি নিয়ে আমি দুঃখিত।

‎অভিযোগে নাম থাকা শিক্ষার্থী ইমন বলেন, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করি। তিনি আহত হয়েছেন, কিন্তু তাঁকে মারধরের সঙ্গে আমি বা সাঞ্জু জড়িত নই।

‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. রাশেদুল আলম বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। উভয় পক্ষকে নিয়ে আলোচনা করা হবে। তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

‎এদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

ট্যাগ: শিকার
ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করে ভারতে নিয়ে গেছে বিএসএফ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিধিবহির্ভূতভাবে বকেয়া বেতন-ভাতা নিলেন ১০১ কর্মকর্তা, ফেরত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতারে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ, মাসিক ভাতা-আবাসনসহ থাকছ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
তিন জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক শেষে স্থায়ী কমিটির বৈ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আগামী শিক্ষাবর্ষে মাধ্যমিক শ্রেণির বইয়ে এআই, রোবোটিক্সসহ স…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9