ইজতেমায় হামলার গুজব ছড়ানোর অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫১ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:১২ PM

© সংগৃহীত

বিশ্ব ইজতেমার মাঠে জঙ্গি হামলার গুজব ছড়ানোর অভিযোগে যুবলীগ নেতা রনি সরকার (৩৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৬ ফেব্রুয়ারি) তাকে আদালতে পাঠানো হয়েছে এবং সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে। 

এর আগে, শনিবার (১৫ ফেব্রুয়ারি) তাকে আটক করা হয়, এবং রাতেই তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নাশকতার চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়।

কাপাসিয়া থানার ওসি কামাল হোসেন জানিয়েছেন, রনি সরকারের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।

আটক রনি সরকারের গাজীপুর জেলার জয়দেবপুর থানার বাড়িয়া ইউনিয়নের আঁতুড়ি গ্রামের বাসিন্দা। তিনি বাড়িয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ছিলেন।

টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৫৮তম বিশ্ব ইজতেমা শেষ হয়। মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের দ্বিতীয় পর্বের এই ইজতেমায় রোববার দুপুর ১২টা ৩৭ মিনিটে ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ মোনাজাত শুরু করেন এবং ৩০ মিনিট পর দুপুর ১টা ৭ মিনিটে মোনাজাত শেষ হয়।

এই মোনাজাতের মাধ্যমে ২০২৫ সালের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

ট্যাগ: আটক
‘বাংলার মাটিতে জুলাই বিক্রি হবে না’ বক্তব্যের পর রাশেদ প্রধ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাঁদা না দিলে ফ্যাক্টরি-মাদ্রাসা বন্ধের হুমকি, বহিষ্কার হলে…
  • ১২ এপ্রিল ২০২৬
তুরস্কের কাছে সবচেয়ে সুন্দরী নারী ও ১০০ কোটি ডলার দাবি করল …
  • ১২ এপ্রিল ২০২৬
হামের জরুরি টিকাদান কর্মসূচির মধ্যেই ইপিআই প্রধানকে ওএসডি
  • ১২ এপ্রিল ২০২৬
দীর্ঘ বিরতির পর ক্রীড়াঙ্গনে ‘বৈশাখী উৎসব’
  • ১২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে ১১ বিলিয়ন ডলার খুইয়েছে ইসরায়েল
  • ১২ এপ্রিল ২০২৬