সাবেক পুলিশ কমিশনার সাইফুল ইসলাম গ্রেপ্তার

১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২০ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
সাইফুল ইসলাম

সাইফুল ইসলাম © ফাইল ফটো

চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনার সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা পুলিশ কর্মকর্তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের বর্তমান কমিশনার হাসিব আজিজ আজ দুপুরে সংবাদ মাধ্যমকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নগরের চান্দগাঁও থানায় গুলিতে নিহত হওয়ার ঘটনা ঘটে। এ মামলায় সাবেক পুলিশ কমিশনার সাইফুল ইসলামকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে।

গত বছরের জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানে চট্টগ্রাম নগরে শিক্ষার্থীসহ ১০ জন নিহত হন। আহত হন পাঁচ শর বেশি মানুষ। এ ঘটনায় থানা ও আদালতে ৮২টির বেশি মামলা হয়। এসব মামলায় একাধিক সাবেক সংসদ সদস্যসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের আসামি করা হয়। ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, ফজলে করিম, আবু রেজা নদভী প্রমুখ।

স্কলারশিপ, খরচ ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে জেনে রাখুন
  • ১২ এপ্রিল ২০২৬
আটকা পড়া বাংলাদেশি জাহাজ দ্রুত হরমুজ প্রণালি পাড়ি দিতে পারব…
  • ১২ এপ্রিল ২০২৬
ফেনীর শহীদ হারুনের পরিবারকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
‘বিএনপির সঙ্গে অলিখিত চুক্তিতে দাগি আসামিরা জামিন পাচ্ছে’
  • ১২ এপ্রিল ২০২৬
ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ১২ এপ্রিল ২০২৬
জ্বালানি অপচয় রোধে ঢাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ১২ এপ্রিল ২০২৬