তিন ছাত্রকে আটক করায় এসআই ক্লোজড

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৬ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:১০ PM

© সংগৃহীত

রাজধানীর উত্তরায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন ছাত্রকে আটকের ঘটনায় উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদকে ক্লোজড করা হয়েছে। সেই সঙ্গে একই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমানের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে।

ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) আহম্মদ আলী আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এ তথ্য জানিয়েছেন।

ডিসি রওনক জাহান বলেন, ‘ছাত্রদের সঙ্গে আমাদের (পুলিশের) ভুল বোঝাবুঝি হয়েছিল। পরবর্তীতে আমরা (ছাত্র-পুলিশ) বসে একটি সুন্দর সমাধান করেছি। ভুল বোঝাবুঝির অবসান হয়েছে।’

তিনি বলেন, ‘ছাত্রদের আটকের ঘটনায় এসআই আবু সাঈদকে ক্লোজড করা হয়েছে। তারা উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান ও এসআই আবু সাঈদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে। আমরা সেগুলো তদন্ত করে দেখছি।’

অপরদিকে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) আহম্মদ আলী বলেন, ‘ছাত্রদের অভিযোগের ভিত্তিতে এবং তিন ছাত্রকে থানায় ধরে নিয়ে আসার কারণে এসআই আবু সাঈদকে ক্লোজড করা হয়েছে। অপরদিকে উত্তরা পশ্চিম থানার ওসি’র বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, সেগুলো আমরা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। সেই সঙ্গে অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে। তদন্তের পর ডিএমপি কমিশনার ব্যবস্থা নেবেন।’

এর আগে উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম অ্যাভিনিউ সড়কে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে একটি মিটিংয়ের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্ররা। মিটিং চলাকালে উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদের নেতৃত্বে একটি টিম সেখানে থাকা আকাশ, রবিন ও বাপ্পি নামের তিন ছাত্রকে আটক করে। পরে তাঁদের উত্তরা পূর্ব থানায় নিয়ে যায়।

আটক হওয়া ওই ছাত্ররা হলেন— আইইউবিএর ছাত্র আসিফুল হক রবিন, উত্তরা টাউন ডিগ্রি কলেজের আকাশ ও গাজীপুরের বিএএসটির ছাত্র বাপ্পি।

এদিকে ছাত্রদের আটকের খবর ছড়িয়ে পড়লে উত্তরার অন্য ছাত্ররা তাদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করে বিক্ষোভ মিছিল শুরু করে। একপর্যায়ের তারা মহাসড়ক অবরোধ এবং উত্তরা পশ্চিম থানায় হামলা চালিয়ে পুলিশকে মারধর করে। এতে উত্তরা পশ্চিম থানার এসআই মেহেদী ও এএসআই মহাদেব আহত হন।

পরবর্তীতে খবর পেয়ে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তা উত্তরা পূর্ব থানায় এসে আলোচনায় বসেন। পরে রাত ৯টার দিকে আটক হওয়া ওই তিন ছাত্রকে ছেড়ে দেওয়া হয়। সেই সঙ্গে ছাত্রদের কাছ থেকে লিখিত অভিযোগ নিয়ে থানায় থেকে বুঝিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে

সরকারি খরচে ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা ২০…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির সঙ্গে আওয়ামী লীগকে এক করবেন না: সারজিস আলম
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশি…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
৪ মাসে পবিত্র কোরআনের হাফেজ ৮ বছরের সাজিদ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্টের রায়
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ সাংস্কৃতিক ও ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9