নেত্রকোনায় ছেলের বঁটির কোপে প্রাণ গেল বাবার

০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ PM
ঘটনাস্থলে স্থানীয় লোকজনের ভিড়

ঘটনাস্থলে স্থানীয় লোকজনের ভিড় © সংগৃহীত

নেত্রকোনার মদনে মানসিক ভারসাম্যহীন ছেলের বঁটির কোপে আলাই মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ বাবা নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে পৌর শহরের আশকিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে পুলিশ।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, আলাই মিয়ার ছেলে ইয়াসিন দুই দিন ধরে ভাত খাননি। আজ ভোরে আলাই মিয়া ফজরের নামাজ আদায় করে ঘরে এসে চা তৈরি করছিল। এর মধ্যে ছেলে ঘুম থেকে উঠে। দুই দিন ধরে ভাত না খাওয়ায় কলা খেতে বলেন। এ নিয়ে বাবা ছেলের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ছেলে উত্তেজিত হয়ে বঁটি দিয়ে তার বাবার ঘাড়ের পেছন দিক থেকে কোপ দেন। পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ঘাতক ইয়াসিনকে আটক করে।

আরও পড়ুন: ‘ব্রো’ ডাকা নিয়ে সংঘর্ষে জড়ালেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দীন করিম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ অভিযুক্ত ইয়াসিনকে আটক করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে শীর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৯ শিক্ষকের এমপিও বাতিলের নির্দেশ মাউশির
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিনা মূল্যে যুক্তরাষ্ট্রে তিন সপ্তাহের সামার এক্সচেঞ্জ প্রো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মরিয়মের বাবার সঙ্গে এমপি নজরুলের আপসনামায় যা আছে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিপ্লবী ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, বাদ ৫৭ জন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬