বাবার জানাজা থেকে কণ্ঠশিল্পী মনির খানের আইফোন চুরি

২২ জানুয়ারি ২০২৫, ০৫:১৯ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৩ PM
মনির খান

মনির খান © সংগৃহীত

জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের বাবা মাহবুব আলী খান মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) ঝিনাইদহে নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। বুধবার (২২ জানুয়ারি) সকাল ১১ টায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার মদনপুর নিজ গ্রামে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। তখন জানাজা নামাজের মাঠ থেকে মনির খানের আইফোন ১৪ প্রো ম্যাক্স চুরি হয়ে যায়। 

সংগীতশিল্পী নিজেই সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, নামাজের সময় মনির খানের পকেট থেকে মোবাইলটি চুরি হয়ে যায়। তিনি সেটা খেয়াল করেননি। জানাজার মধ্যে এ ধরনের চুরির ঘটনা খুবই দুঃখজনক বলেছেন তিনি।

মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া বলেন, জানাজাতে আমরা উপস্থিত ছিলাম। নামাজের সময় মনির খানের পকেট থেকে মোবাইলটি চুরি হয়ে যায়। তিনি সেটা খেয়াল করেননি। জানাজার মধ্যে এ ধরনের চুরি ঘটনা খুবই দুঃখজনক।

মহেষপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফয়েজ উদ্দিন মৃধা বলেন, শিল্পী মনির খানের বাবা মারা গেছে এটা শুনেছি। তবে তিনি যে এলাকায় আসছেন আমরা সেটা জানি না। তার মোবাইল চুরি হয়েছে এটাও আমাদের জানাননি। এরকম কিছু ঘটে থাকলে সেটা খুবই দুঃখজনক।

মনির খানের বাবা বার্ধক্যজনিত কারণে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। 

ট্যাগ: চুরি
কারা পাবে হামের টিকা, কাদের দেওয়া যাবে না—দেখুন ইপিআইয়ের ৪ …
  • ০৫ এপ্রিল ২০২৬
ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে ব্যবহৃত মোটরসাইকেল জ্বালিয়ে দিল জ…
  • ০৫ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
  • ০৫ এপ্রিল ২০২৬
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হচ্ছে জাতীয় সীরাত প্রতিযোগ…
  • ০৫ এপ্রিল ২০২৬
শিক্ষায় ‘প্যারাডাইম শিফট’ হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে
  • ০৫ এপ্রিল ২০২৬
সিসি ক্যামেরায় ছাত্রীদের গোপনীয়তা বিঘ্ন, সমস্যায় জর্জরিত হল…
  • ০৫ এপ্রিল ২০২৬