ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হচ্ছে জাতীয় সীরাত প্রতিযোগিতা

০৫ এপ্রিল ২০২৬, ১১:০৫ AM , আপডেট: ০৫ এপ্রিল ২০২৬, ১১:০৭ AM
ইসলামিক ফাউন্ডেশন দেশব্যাপী আয়োজন করতে যাচ্ছে জাতীয় সীরাত প্রতিযোগিতা

ইসলামিক ফাউন্ডেশন দেশব্যাপী আয়োজন করতে যাচ্ছে জাতীয় সীরাত প্রতিযোগিতা © সংগৃহীত

সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দিশারী হযরত মুহাম্মদ (সা.)-এঁর জীবনী জানা ও সীরাতের আলোয় জীবন গড়ার প্রত্যয়ে ইসলামিক ফাউন্ডেশন দেশব্যাপী আয়োজন করতে যাচ্ছে জাতীয় সীরাত প্রতিযোগিতা।

এ প্রতিযোগিতা জেলা পর্যায় থেকে শুরু হবে। জেলা পর্যায়ে বিজয়ী প্রতিযোগী বিভাগীয় পর্যায়ে ও বিভাগীয় পর্যায়ে বিজয়ী প্রতিযোগী জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে।

তিনটি গ্রুপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ‘ক’ গ্রুপে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত  স্কুল, আলিয়া ও কওমি মাদ্রাসার ছাত্র-ছাত্রী (অনুর্ধ্ব ১৫ বছর)। ‘খ’ গ্রুপে ৯ম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল, কলেজ ও সমমানের কওমি ও আলিয়া মাদ্রাসার ছাত্র-ছাত্রী (অনুর্ধ্ব ১৯ বছর)। ‘গ’ গ্রুপে বিশ্ববিদ্যালয় পর্যায়ের সাধারণ শিক্ষা ও সমমানের কওমি ও আলিয়া মাদ্রাসার ছাত্র-ছাত্রী (অনুর্ধ্ব ২৭ বছর)।

ক গ্রুপের জন্য নির্ধারিত সীরাত গ্রন্থ সীরাতে খাতামুল আম্বিয়া (মুফতি মুহাম্মদ শফী রহ.) ও নবীয়ে রহমত (সাইয়্যেদ আবুল হাসান আলী নদভী)। খ গ্রুপের জন্য নির্ধারিত সীরাত গ্রন্থ সীরাতুল মুস্তাফা ১ম থেকে ৩য় খণ্ড (আল্লামা ইদরীস কান্ধলভী) ও আর রাহীকুল মাখতুম (আল্লামা সফিউর রহমান মোবারকপুরী)।  গ গ্রুপের জন্য সীরাতুন্নবী ১ম থেকে ৪র্থ খণ্ড (আবু মুহাম্মদ আবদুল মালেক ইবনে হিশাম ইবনে আইয়ুব) ও সীরাত বিশ্বকোষ ৪র্থ থেকে ৬ষ্ঠ খণ্ড (ইসলামিক ফাউন্ডেশন)।

প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে বিজয়ীদের প্রথম পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৪৫ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার ৪০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে। এছাড়া বিভাগীয় ও জেলা পর্যায়েও রয়েছে বিভিন্ন পুরস্কার।

ইসলামিক ফাউন্ডেশনের সব বিভাগীয় ও জেলা কার্যালয়ে ৫ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত আগ্রহী প্রতিযোগীদের নাম নিবন্ধন করা হবে। মে মাসের প্রথম পাক্ষিকে সারা দেশে একযোগে একইদিনে জেলা পর্যায়ের প্রতিযোগিতা ও মে মাসের দ্বিতীয় পাক্ষিকে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা একযোগে একই সময়ে অনুষ্ঠিত হবে।

গ্রুপভিত্তিক নির্বাচিত সীরাত গ্রন্থ থেকে এক কথায় প্রকাশ, এমসিকিউ ও সংক্ষিপ্তাকারে প্রশ্ন করা হবে। বিভাগীয় পর্যায়ে বিজয়ীদের নিয়ে জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতা জুন মাসের দ্বিতীয় পাক্ষিকে আয়োজনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিযোগিতায় অংশগ্রহণেচ্ছু শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়ন নিয়ে ৩০ এপ্রিলের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়ে নাম নিবন্ধন করতে হবে।

বাংলাদেশি কর্মী নিতে বড় সুখবর দিল দুবাই
  • ১৭ মে ২০২৬
শিক্ষামন্ত্রীর নতুন এপিএস দুলাল মিঞা
  • ১৭ মে ২০২৬
যোগদান করেননি এনটিআরসিএর নতুন চেয়ারম্যান, অতিরিক্ত দায়িত্বে…
  • ১৭ মে ২০২৬
শিক্ষকদের উৎসব ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন যেদিন
  • ১৭ মে ২০২৬
মিয়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৩৩
  • ১৭ মে ২০২৬
মির্জা আব্বাস দেশে ফিরছেন কবে জানালেন আফরোজা আব্বাস
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081