ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে ব্যবহৃত মোটরসাইকেল জ্বালিয়ে দিল জনতা

ছিনতাইকারীর ব্যবহৃত মোটরসাইকেলে আগুন

ছিনতাইকারীর ব্যবহৃত মোটরসাইকেলে আগুন © টিডিসি ফটো

চট্টগ্রামের কর্ণফুলীর বড়উঠানে মোটরসাইকেল যোগে পালানোর সময় ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। এসময় ক্ষিপ্ত জনতা ছিনতাইকারীকে গণধোলাই এবং আগুনে জ্বালিয়ে দেন তার ব্যবহারকৃত মোটরসাইকেলটি।

শনিবার (৪ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের রাস্তার মাথা এলাকায় এঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সৈয়দ বলেন, 'মহতরপাড়া এলাকার জুয়েল নামে এক ব্যক্তির কিছুদিন আগে ফাজিলখার হাট এলাকা থেকে মোবাইল ছিনিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী। আজ রাতে বড়উঠান এলাকা মোটরসাইকেল যোগে যাওয়ার সময় তাকে ধাওয়া করলে একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে সড়কে পড়ে যায়। 
এসময় স্থানীয় জনতা তাকে গণধোলাই দেন এবং আগুনে জ্বালিয়ে দেন মোটরসাইকেলটি। পরে পুলিশকে খবর দিলে আহত অবস্থায় তাকে নিয়ে যায়। তাৎক্ষণিক তার নাম জানা যায়নি।'

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, 'এঘনটায় স্থানীয়রা এক ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে। আহত ছিনতাইকারীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।'

স্থানীয়দের বরাত দিয়ে ওসি শাহীনুর আলম বলেন, 'মোটরসাইকেল যোগে দুইজন ছিনতাইকারী পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে একজন আটক হন এবং সঙ্গে থাকা অপরজন পালিয়ে যান। ক্ষিপ্ত জনতা ছিনতাইকারীর মোটরসাইকেলটি আগুনে জ্বালিয়ে দেন।'

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9