নরসিংদীতে অস্ত্রসহ মা ও মেয়ে আটক

১৭ জানুয়ারি ২০২৫, ১১:১২ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৮ PM
নরসিংদী জেলা

নরসিংদী জেলা © সংগৃহীত

নরসিংদীর বেলাবোতে দুটি রিভলবার সহ মা ও মেয়েকে গ্রেফতার করেছে বেলাবো থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল সাতটায় উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের দড়িকান্দি নামক স্থান হতে তাদের গ্রেফতারকরা হয়। এ ব্যাপারে বেলাব থানায় অস্ত্র আইনের মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো-১.হালিমা আক্তার(২৫) পিতা হাফিজুল ইসলাম ও তার মা ফাজেরুন ওরফে ফজরুন (৪৫) স্বামী হাফিজুল ইসলাম। তারা উভয়ই সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার বিজয় পারুয়া গ্রামের বাসিন্দা। গ্রেফতার কৃতদের ৫ দিনের রিমান্ড চেয়ে নরসিংদী আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলার সূত্রে জানাযায়, বৃহপতিবার সকালে গ্রেফতারকৃত মা মেয়ে ঢাকা-সিলেট মহাসড়কের দড়িকান্দি নামক স্থানে সন্দেহ জনক ঘুরাফেরা করার সময় বেলাব থানার এস আই শামসুল আলম তাদের আটক করে তাদের কাছ থেকে দুটি রিভলবার উদ্ধার করে। পরে তাদের থানায় নিয়ে আসলে জিজ্ঞাসা বাদে তারা জানান সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার ধুপিপাঁড় গ্রামের খালেক মিয়ার ছেলে শাহাবউদ্দীন নরসিংদীর ভেলানগরে অজ্ঞাত এক ব্যক্তির কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র গুলো পৌছে দেয়ার জন্য তাদেরকে পাঠায়।

খেলায় কর্তৃপক্ষের বিরুদ্ধে পক্ষপাত, ক্ষুদে শিক্ষার্থীরা বিচ…
  • ০১ মে ২০২৬
হামের টিকা নিয়ে মুখ খুললেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য মন…
  • ০১ মে ২০২৬
জামায়াত মালিক-শ্রমিকদের মধ্যে সংঘাত নয়, সৌহার্দ্যপূর্ণ সম…
  • ০১ মে ২০২৬
শনিবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ০১ মে ২০২৬
যারা চায় না বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াক, তারা বিশৃঙ্খলা…
  • ০১ মে ২০২৬
স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন শিক্ষাম…
  • ০১ মে ২০২৬