অনলাইনে ভূয়া এসএসসি প্রশ্নপত্র বিক্রি, কলেজছাত্র আটক

৩০ এপ্রিল ২০২৬, ০৪:০১ PM
এক শিক্ষার্থী আটক

এক শিক্ষার্থী আটক © সংগৃহীত

রংপুর মহানগর গোয়েন্দা বিভাগের (ডিবি) অভিযানে অনলাইনে ভূয়া এসএসসি প্রশ্নপত্র বিক্রয়ের মাধ্যমে প্রতারণার সঙ্গে জড়িত এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে রংপুর নগরীর শালবন এলাকায় আরসিসিআই স্কুল এন্ড কলেজ সংলগ্ন একটি মেসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মহানগর গোয়েন্দা বিভাগের এসআই আবু সাইদ বাবলা ও এসআই মমিনুল ইসলামের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, পুলিশ সদর দপ্তরের সহযোগিতায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, চলমান এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে একটি চক্র অনলাইনে ভুয়া প্রশ্নপত্র বিক্রি করে প্রতারণা করে আসছে। এ তথ্যের ভিত্তিতে পুলিশ হেড কোয়ার্টারের এলআইসি শাখা বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করে এবং রংপুর মহানগর এলাকায় সংশ্লিষ্ট এক প্রতারকের অবস্থান শনাক্ত করে।

জানা গেছে, আটক ব্যক্তি আরসিসিআই স্কুল এন্ড কলেজের উচ্চ মাধ্যমিক শাখার দ্বিতীয় বর্ষের একজন ছাত্র। শিশু আইনের বিধান অনুযায়ী তার নাম ও বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। তার বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানাধীন নাওডাঙ্গা এলাকায়।

এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি অনলাইনে ভূয়া প্রশ্নপত্র বিক্রয়ের মাধ্যমে অর্থ গ্রহণের বিষয়টি স্বীকার করেছে। তার ব্যবহৃত স্মার্টফোনে সংশ্লিষ্ট কার্যক্রমের প্রমাণ পাওয়া গেছে এবং বিকাশ একাউন্টের স্টেটমেন্টেও আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় অনলাইনে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে প্রযোজ্য আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9