লালমনিরহাটে পেট্রোল পাম্প থেকে বাস চুরি

১৫ জানুয়ারি ২০২৫, ১০:৩৪ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৩২ PM
চুরি হওয়া হাবিব পরিবহণের বাস

চুরি হওয়া হাবিব পরিবহণের বাস © সংগৃহীত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার একটি পেট্রোল পাম্প থেকে হাবিব পরিবহণ নামে একটি যাত্রীবাহী বাস চুরি হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তুষভান্ডার রওশন ফিলিং স্টেশন থেকে বাসটি চুরি হয়।

বুধবার (১৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক।

জানা গেছে, হাবিব পরিবহণ নামের ওই বাসটি বুড়িমারী থেকে ঢাকা রুটে চলাচল করে। গাড়ির সমস্যা থাকায় কয়েকদিন ধরে বাসটি তুষভান্ডার রওশন ফিলিং স্টেশনে (তেলের পাম) রাখা হয়। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে একটি কালো মাইক্রোবাস নিয়ে এসে কয়েকজন বাসটিকে ধাক্কা দিয়ে চালু করে নিয়ে যান। 

হাবিব পরিবহনের মালিক রায়হান বলেন, ‘পেট্রোল পাম্প থেকে কারা বাসটি নিয়ে গেল কিছুই বুঝতে পারছি না। কিছুদিন আগে কুড়িগ্রামের ফজলু মিয়ার কাছ থেকে বাসটি নেওয়া হয়েছিল। কয়েকজন বন্ধু মিলে বাসের ব্যবসা চালু করেছিলাম।’

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক বলেন, ‘সম্ভবত পাওনা টাকাকে কেন্দ্র করে কুড়িগ্রামের মালিক বাসটি নিয়ে গেছেন। স্থানীয়দের কাছে এমন তথ্য পাওয়া গেছে। তবে কাউকে না বলে এভাবে বাস নিয়ে গিয়ে ঠিক করেননি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কারা পাবে হামের টিকা, কাদের দেওয়া যাবে না—দেখুন ইপিআইয়ের ৪ …
  • ০৫ এপ্রিল ২০২৬
ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে ব্যবহৃত মোটরসাইকেল জ্বালিয়ে দিল জ…
  • ০৫ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
  • ০৫ এপ্রিল ২০২৬
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হচ্ছে জাতীয় সীরাত প্রতিযোগ…
  • ০৫ এপ্রিল ২০২৬
শিক্ষায় ‘প্যারাডাইম শিফট’ হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে
  • ০৫ এপ্রিল ২০২৬
সিসি ক্যামেরায় ছাত্রীদের গোপনীয়তা বিঘ্ন, সমস্যায় জর্জরিত হল…
  • ০৫ এপ্রিল ২০২৬