ফেনী থেকে বাচ্চাসহ আটক ৭ রোহিঙ্গাকে কক্সবাজারে ফেরত

১১ জানুয়ারি ২০২৫, ০৭:২৩ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
৭ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ

৭ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ © টিডিসি ফটো

ফেনীতে স্টার লাইন যাত্রীবাহী বাস থেকে আটক বাচ্চাসহ ৭ রোহিঙ্গাকে কক্সবাজারে ফেরত পাঠিয়েছে পুলিশ। শনিবার (১১ জানুয়ারি) দুপুরে পুলিশের তত্ত্বাবধানে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে তাদের ফেরত পাঠানো হয়েছে। 

আটকরা হলেন- ইউনুছ মিয়া (৫০), সৈয়দ নুর (৩৫), মো. হোসেন মোবারক (৭), রশীদ আহমেদ (৪৫), সৈয়দুল আমিন (২২), রবি আলম (১৯) ও ওমর ফারুক (২৮)। পুলিশ জানায়, আটক রোহিঙ্গারা কক্সবাজারের কুতুপালং, বালুখালী ও টেংখালি শরণার্থী শিবিরের বাসিন্দা।

পুলিশ জানায়, চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট এলাকার একটি ইটভাটায় যাওয়ার উদ্দেশ্যে শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে কক্সবাজার থেকে একটি বাসে উঠেন বাচ্চাসহ ৭ রোহিঙ্গা। তাদের কথায় ও আচরণে ওই বাসে থাকা যাত্রীসহ শিক্ষার্থীদের সন্দেহ হয়। তখন চলন্ত বাসের কয়েকজন যাত্রীর সঙ্গে রোহিঙ্গা শরণার্থীদের বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে অন্য যাত্রীদের অনুরোধে চালক রোহিঙ্গা শরণার্থীদের মিরসরাইয়ের বারইয়ার হাট এলাকায় বাস না থামিয়ে ফেনীর দিকে নিয়ে আসেন। পরে বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল সেনাবাহিনীর ক্যাম্পের সামনে দাঁড়ায়।

পুলিশ আরও জানায়, রাত ১০টার দিকে বাসের যাত্রীরাসহ শিক্ষার্থীরা সেনাবাহিনীর সদস্যদের হাতে ওই বাচ্চাসহ ৭ রোহিঙ্গাকে তুলে দেন। পরে তাদের ফেনী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, আটক রোহিঙ্গা শরণার্থীদের জিজ্ঞাসাবাদ শেষে আজ দুপুরে ফেনী মডেল থানা থেকে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

ট্যাগ: ফেনী
অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence