ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার 

০৬ জানুয়ারি ২০২৫, ১০:৪৭ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৫:৫১ PM
ছাত্রলীগ নেতা শাহজাদা

ছাত্রলীগ নেতা শাহজাদা © সংগৃহীত

দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালানোর সময় শাহাজাদা আলম নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। রবিবার (৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শাহাজাদা আলম নীলফামারীর সৈয়দপুর উপজেলার পৌরসভা সদরের সাহেবপাড়া গ্রামের সৈয়দ মনজুর আলমের ছেলে। তিনি পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন। তার নামে দলীয় অফিস ভাঙচুর ও আহত করার অভিযোগে মামলা রয়েছে।

এ বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিয়া বলেন, রবিবার দুপুরে শাহজাদা ভারতে যাওয়ার উদ্দেশ্যে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে আসেন। এসময় ইমিগ্রেশনের কার্যক্রমের জন্য তার পাসপোর্ট আমাদের অফিসে জমা দেন। তার সম্পর্কে তথ্য জানতে খোঁজখবর নিলে সৈয়দপুর থানায় তার নামে মামলা থাকার বিষয়টি নিশ্চিত হই। তার নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও বিস্ফোরক আইনে মামলার তথ্য পাওয়া যায়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন জানান, ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করে রবিবার সৈয়দপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।   

র‍্যাব-এসবি-সিআইডির শীর্ষ পদে রদবদল
  • ১৬ মার্চ ২০২৬
সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আইয়ুব মিয়ার পদত্যাগ
  • ১৬ মার্চ ২০২৬
উপাচার্য নিয়োগ নিয়ে রুদ্ধদ্বার সভা শিক্ষা সচিবের রুমে
  • ১৬ মার্চ ২০২৬
বদলির আওতায় আসছেন প্রতিষ্ঠান প্রধান ও কর্মচারীরা
  • ১৬ মার্চ ২০২৬
ধানের খোসার ছাই নিয়ে গবেষণা, চুয়েটের চার শিক্ষার্থী পেলেন…
  • ১৬ মার্চ ২০২৬
সাবেক সেনা সদস্যের বাড়ির সামনে গুলি ও কাফনের কাপড় রেখে হত্য…
  • ১৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence