জামায়াত নেতার পায়ের রগ কেটে দিল চাঁদাবাজরা

২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৪ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৮ PM
আহত আবুল কালাম আজাদ

আহত আবুল কালাম আজাদ © সংগৃহীত

দাবিকৃত চাঁদা না পেয়ে জামায়াতে ইসলামীর এক নেতার পায়ের রগ কেটে হাত ভেঙে দিয়েছে চাঁদাবাজরা। রবিবার (২২ ডিসেম্বর) গভীর রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার ডেপারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত জামায়াত নেতার নাম আবুল কালাম আজাদ। তিনি সীতাকুণ্ড পৌরসভার ৬ নং ওয়ার্ড জামায়াতের যুব বিভাগের সভাপতির দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।

ভুক্তভোগী আবুল কালাম বলেন, তার পৌরসভাস্থ মুরগি ফার্মে রবিবার রাত ৩টার সময় একটি পিকআপ ভ্যান মুরগি নিতে আসে। এ সময় মো. জাফর নামে স্থানীয় এক ব্যক্তি ও কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত এসে দেড় লাখ টাকা চাঁদা দাবি করে। পরে চাঁদাবাজরা মুরগি নিতে আসা পিকআপ ভ্যানচালককে মারধর করে। প্রতিবাদ করলে তাকে রড দিয়ে পিটিয়ে আহত করে। একপর্যায়ে তার ডান পায়ের রগ কেটে দেয় ও বাম হাত ভেঙে দেয় চাঁদাবাজরা।

অভিযুক্ত জাফরের সঙ্গে একাধিকবার ফোনকলে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। 

এ বিষয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ তাহের বলেন, আবুল কালাম স্থানীয় চাঁদাবাজ চক্রের পরিকল্পিত হামলার শিকার। তিনি ঘটনার তীব্র নিন্দা ও চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবি জানান।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মজিবুর রহমান বলেন, তিনি ঘটনার বিষয়টি শুনেছেন। তবে থানায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬