বিয়ের দাওয়াতে ঢাকায় এসে রেস্টুরেন্ট থেকে আটক ছাত্রলীগ নেতা

২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৫৯ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৮ PM
আবুল হাসনাত আদনান আটক

আবুল হাসনাত আদনান আটক © টিডিসি সম্পাদিত

ঢাকায় এক আত্মীয়ের বিয়ের দাওয়াত খেতে এসে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের নোয়াখালী জেলার সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসনাত আদনান নামে এক নেতাকে আটক। আটক আবুল হাসনাত আদনান জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

আজ সোমবার (২৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের ওয়াটারফল রেস্টুরেন্ট থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের হাতে আটক হন তিনি। পরে তাকে ডিবিতে হস্তানান্তার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে ঢাকা মহানগর ডিবি কিংবা পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জানা যায়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এই নেতা রেস্টুরেন্টে বিয়ে খেতে এসেছে এমন খবর পেয়ে সেখান থেকেই তাকে আটক করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে তাকে জিজ্ঞাসাবাদ করেন তারা। খবর পেয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে আসেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, তিনি জুলাই হামলায় জড়িত ছিল এবং আন্দোলনের সময় হামলার বিভিন্ন তথ্য-প্রমাণ তার মোবাইলে পাওয়া যায়৷ আন্দোলনের সময় গুলি করেছে বলেও জানান শিক্ষার্থীরা। তার মোবাইলে শিক্ষার্থী হত্যার আলামত পাওয়া গেছে এবং বর্তমানে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে বিভিন্ন গুজব ছড়ানোর আলামত পাওয়া যায় বলেও জানান তারা।

এই বিষয়ে তার পরিবারের এক সদস্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানায়, আদনান কোমড়ে ব্যাথাজনিত রোগে দীর্ঘদিন যাবত ভুগছেন। জুলাই আন্দোলনে তিনি ঢাকায় ছিলেন। কোন ছাত্রকে হামলা করেনি তিনি। তার বিরুদ্ধে নোয়াখালীতে কোন অভিযোগ নেই বলেও জানান তিনি।

ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ, ব্যবস্থা নিতে পুলিশকে আলটিমেটাম
  • ২২ মার্চ ২০২৬
ঈদের বিশেষ ‘ইত্যাদি’ রাত ৮টার পর
  • ২২ মার্চ ২০২৬
নেপালে সেরা খেলোয়াড় বাংলাদেশের ফাবিহা
  • ২২ মার্চ ২০২৬
সনাতনী শিক্ষাব্যবস্থা দিয়ে দেশে কোটি কোটি বেকার সৃষ্টি হয়েছ…
  • ২২ মার্চ ২০২৬
বাংলাদেশি যুবককে বিয়ে করলেন সেই রুশ মডেল মনিকা কবির
  • ২২ মার্চ ২০২৬
সামাজিক উন্নয়নের অঙ্গিকার নিয়ে নতুন সংগঠন ‘TEAM’-এর যাত্রা
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence