ছাত্রদল নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম

১৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৪ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৮ PM

© সংগৃহীত

নড়াইলের কালিয়া উপজেলায় মারুফ সরদার নামে এক ছাত্রদল নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার কালিয়া চৌরাস্তা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মারুফ সরদার কালিয়া পৌরসভার চাঁদপুর গ্রামের জামিল সরদারের ছেলে এবং পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে উপজেলার কালিয়া চৌরাস্তা মোড় এলাকায় ছাত্রদল নেতা মারুফ সরদারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে একদল দুর্বৃত্ত। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন চিকিৎসক।

কালিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, ছাত্রদল নেতার ওপর হামলার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলায় ব্যবহৃত হাতুড়ি উদ্ধার ও সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

প্রাথমিকে যোগদান আজ— কেউ হাসছেন, কেউ কাঁদছেন এখনও
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
  • ০১ অক্টোবর ২০২৬
গোবিপ্রবিতে বছরে ৩৬ লাখ টাকা মেডিকেল ফি, তবুও চিকিৎসাসেবা ন…
  • ০১ অক্টোবর ২০২৬
‘গোলাপগঞ্জের হয়েও রক্তচক্ষুকে উপেক্ষা করে জুলাইয়ের সামনে ছি…
  • ০১ অক্টোবর ২০২৬
ডেঙ্গু কেড়ে নিল ফজলে রাব্বির প্রাণ, পবিপ্রবিতে শোকের ছায়া
  • ০১ অক্টোবর ২০২৬
সমাজকল্যাণে প্রথম হয়েও গেজেটে নাম নেই, বেলাল বললেন—‘জুলাইয়ে…
  • ০১ অক্টোবর ২০২৬