গাজীপুরে দুর্ঘটনায় নিরাপত্তা কর্মীর মৃত্যু, প্রতিবাদে ৪ বাসে আগুন

০১ ডিসেম্বর ২০২৪, ১২:৩৬ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১০ PM
গাজীপুরে বিক্ষুব্ধ শ্রমিকরা ৪ বাসে আগুন দেন

গাজীপুরে বিক্ষুব্ধ শ্রমিকরা ৪ বাসে আগুন দেন © সংগৃহীত

গাজীপুরের কুনিয়া তারগাছ এলাকায় সড়ক দুর্ঘটনায় গার্মেন্টসের এক নিরাপত্তা কর্মীর মৃত্যুর ঘটনা ঘটেছে। তার নাম মুন্নাফ মালিথার (৫২)। এ মৃত্যুর খবরে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করেন। পাশাপাশি  ৪টি বাসে আগুন দেন। 

শনিবার (৩০ নভেম্বর) রাতে গাজীপুরের তারগাছ এলাকায় এ ঘটনা ঘটে। আগুন দেওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গেলে ইট ছোড়েন শ্রমিকরা।

সড়ক দূর্ঘটনার নিহত নিরাপত্তা কর্মীর মুন্নাফ মালিথার গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর এলাকায়। তিনি তারগাছ এলাকার অনন্ত ক্যাজুয়াল ওয়্যার লিমিটেডের নিরাপত্তাকর্মী হিসেবে চাকুরিরত ছিলেন। 

জানা গেছে, রাত আনুমানিক সোয়া ৮টার দিকে গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তারগাছ এলাকায় বাসচাপায় মুন্নাফ মালিথার মৃত্যুর খবর ছড়ায়। এমন খবরে আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা বাসে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তফা কামাল। তিনি বলেন, বাসচাপায় নিরাপত্তা কর্মীর মৃত্যুর খবরে চারটি বাসে আগুন দিয়েছে উত্তেজিত জনতা। শুনেছি লাশ টঙ্গী শহীদ আহসান উল্ল্যাহ্ মাস্টার জেনারেল হাসপাতালে আছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, বাসে আগুন দেওয়ার খবরে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে আসে। ফায়ার সার্ভিস ডেলিভারি হোস খুলে পানি দিবে, এ সময় পাবলিক অ্যাটাক করে। তাই ফায়ার কাজ করতে পারেনি। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে অবস্থান করছে। আমরা শুনেছি ২/৩ টি বাসে আগুন দেওয়া হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ইব্রাহিম খান বলেন, শনিবার রাত সাড়ে ৮টার দিকে মহানগরীর তারগাছ এলাকায় স্থানীয় অনন্ত ক্যাজুয়েল গার্মেন্টসের এক নিরাপত্তা কর্মী মহাসড়ক অতিক্রম করছিলেন। এ সময় গাজীপুর থেকে ঢাকাগামী আজমেরী পরিবহণের একটি যাত্রীবাহী বাস ওই নিরাপত্তা কর্মীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে খবর ছড়ায়। পরে উত্তেজিত শ্রমিকরা কয়েকটি বাসে অগ্নি সংযোগ করে। এতে করে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয়দের বাধার কারণে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যেতে পারেনি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬