সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্রের জামিন ফের নামঞ্জুর

০২ নভেম্বর ২০২৪, ০৫:০৯ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৮ PM
সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ইমরুল কায়েস ফয়সাল (২৯) নামে এক ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগে মোহাম্মদপুর থানায় করা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (২ নভেম্বর) রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মো. জাহাঙ্গীর আলম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। 

আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন জামিন, উন্নত চিকিৎসা চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে কারাবিধি অনুযায়ী চিকিৎসা দেওয়ার আদেশ দেন আদালত।

এর আগে গত ২৪ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গুলিতে মকবুল নামে দলের এক কর্মীকে হত্যার ঘটনায় করা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের জামিন নামঞ্জুর করেছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালতে তার আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। পরে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক সাধন চন্দ্রের জামিন নামঞ্জুর করেন।

গত ৩ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। পরদিন তেজগাঁও থানার হত্যা মামলায় গত ৪ অক্টোবর তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে তাকে ১০ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ এলাকায় আন্দোলনে যোগ দেন ব্যবসায়ী ইমরুল কায়েস ফয়সাল। সেখানে তিনি গুলিতে আহত হন। আহত অবস্থায় চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে গত ২৬ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় তিনি একটি মামলা করেন। মামলায় সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৮৪ জনকে আসামি করা হয়।

ট্যাগ: আদালত
দীর্ঘ বিরতির পর ক্রীড়াঙ্গনে ‘বৈশাখী উৎসব’
  • ১২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে ১১ বিলিয়ন ডলার খুইয়েছে ইসরায়েল
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষায় সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করবে সরকার: শিক্ষামন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে ‘এলেক্স ইমনকে’ কুপিয়ে হত্যা
  • ১২ এপ্রিল ২০২৬
যেসব যুক্তিতে জামিন পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধু…
  • ১২ এপ্রিল ২০২৬
তিন ভূমিকায় শিরোপাজয়ী সেই আলফাজকে ছাঁটাই করল মোহামেডান
  • ১২ এপ্রিল ২০২৬