মোটরসাইকেলে ঘুরতে না দেয়ায় স্কুল ছাত্রের আত্মহত্যা

২৭ নভেম্বর ২০১৮, ১০:৫০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

যশোরে চৌগাছায় মেহেদি (১৫) নামের এক স্কুল ছাত্র মোটরসাইকেলে করে বন্ধুদের সাথে ঘুরতে না দেয়ায় মা-বাবার ওপরে অভিমান করে আত্মহত্যা করেছে। তিনি শহরের ঋষিপাড়া এলাকার মোশাররফ হোসেনের ছেলে এবং শাহাদৎ পাইলট সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র। আজ মঙ্গলবার সকালে এ ঘটনাটি ঘটেছে।

নিহত মেহেদির বাবা জানান, মেহেদি সোমবার বিকালে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার জন্য মোটরবাইক নিতে চাইল। মঙ্গলবার সকালে তার বার্ষিক পরীক্ষা থাকায় বাইক নিতে নিষেধ করি। রাতে অন্যদিনের মত সে ঘরে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে দেখি- গামছা দিয়ে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে তার মৃত দেহ।

তদন্তকারি পুলিশ অফিসার চৌগাছা থানার এসআই শাহিনুর রহমান শাহিন বলেন, নিহতের পরিবার ও আত্মীয়দের কোনো অভিযোগ না থাকায় লাশের ময়নাতদন্ত ছাড়ায় উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, কর্মস্থল ঢাকা, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে জামায়াত-এনসিপি জোটের যে ১০ নারীর নাম জান…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘আমরা হজযাত্রীদের খাদেম, সেবা না করতে পারলে পদত্যাগ করা উচি…
  • ১৭ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয় মনিটরিংয়ে ইউজিসির বাইরে আলাদা সেল হচ্ছে: শিক্…
  • ১৭ এপ্রিল ২০২৬
আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়, আমি নাকি পরীক্ষার দিন রুটিন দ…
  • ১৭ এপ্রিল ২০২৬
প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২৫ …
  • ১৭ এপ্রিল ২০২৬