প্রতিপক্ষের হামলায় জামায়াত নেতা নিহত

১৬ অক্টোবর ২০২৪, ০৩:৪৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
নিহত সিরাজুল ইসলাম মাঝি

নিহত সিরাজুল ইসলাম মাঝি © সংগৃহীত

জমিসংক্রান্ত বিরোধের জেরে শরীয়তপুর ডামুড্যায় প্রতিপক্ষের হামলায় সিরাজুল ইসলাম মাঝি (৫৫) নামের এক জামায়াত ইসলামীর এক নেতার মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার সিড্যা ইউনিয়নের মধ্য সিড্যা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সিরাজুল ইসলাম মাঝি সিড্যা ইউনিয়ন জামায়াত ইসলামীর বাইতুলমাল সম্পাদক ও মৃত নুরু বক্স মাঝির ছেলে।

জানা যায়, জামায়াত নেতা সিরাজুল ইসলাম মাঝির সঙ্গে তার ভাতিজা জাহাঙ্গীর মাঝির জমিসংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। বুধবার সকালে বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরবর্তীতে মারামারির সৃষ্টি হয়। এসময় জাহাঙ্গীর মাঝির ছেলে শরীফ মাঝি লোহার রড নিয়ে সিরাজুল মাঝির ওপর হামলা চালায় বলে অভিযোগ। একপর্যায়ে সিরাজুল মাঝি মাটিতে পড়ে গেলে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আরমান বলেন, সিরাজুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার শরীরে তেমন কোনো বড় আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে বলা যাবে কি কারণে তার মৃত্যু হয়েছে।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

নেইমারকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা, ফিরলেন এন্ড্রিক
  • ১৭ মার্চ ২০২৬
১৯ বছর পর চাকরি ফিরে পাচ্ছেন পুলিশের ৩৩০ সদস্য
  • ১৭ মার্চ ২০২৬
অ্যাডভোকেট হলেন মেরিটাইম ল’ বিভাগের প্রথম ব্যাচের ৭ শিক্ষার…
  • ১৭ মার্চ ২০২৬
কলেজের ল্যাব সহকারীদের ১৬ গ্রেড নিয়ে যা বলছে মন্ত্রণালয়
  • ১৭ মার্চ ২০২৬
‘শিক্ষা দলীয়করণের বাইরে’ ঘোষণার ঠিক একদিন পরে ৭-৮ বিশ্ববিদ্…
  • ১৭ মার্চ ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ১৮ বছরের শর্ত বাতিলে এবার প্রধানমন্…
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence