তাঁতীবাজার মণ্ডপে ছিনতাইয়ে বাধা দিতে গিয়ে আহত ৫, আটক ৩

১২ অক্টোবর ২০২৪, ১২:০৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ডিএমপি

ডিএমপি © সংগৃহীত

রাজধানীর তাঁতীবাজারের একটি পূজামণ্ডপ এলাকায় ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।  এছাড়া ছিনতাইকালে ছুরিকাঘাতে আহত ৫ জনকে চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

ক্ষুদে বার্তায় বলা হয়, শুক্রবার রাত ৮ টার সময় রাজধানীর তাঁতীবাজার এলাকার ১৭ নং পূজামণ্ডপের পেছনে একদল ছিনতাইকারী মণ্ডপে আসা এক নারীর গলার চেইন ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় ওই নারীর চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এলে ছিনতাইকারীরা চাকু দিয়ে তাদের এলোপাতাড়ি আঘাত করে। এতে ঘটনাস্থলে পাঁচজন আহত হয়। আহতদের মধ্যে কারো হাতে, কারো গলায়, কারো বুকে আঘাত লাগে। পরবর্তী সময়ে স্থানীয় জনসাধারণের সহায়তায় পুলিশ তিন ছিনতাইকারীকে আটক করে।

আটককৃতদের কাছ থেকে একটি চাকু ও একটি চেইন এবং ঘটনাস্থল হতে তরল পদার্থ ভর্তি একটি বোতল উদ্ধার করা হয়েছে। পুলিশের সহায়তায় আহতদের মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে ক্ষুদে বার্তায় জানানো হয়।

‘বাংলার মাটিতে জুলাই বিক্রি হবে না’ বক্তব্যের পর রাশেদ প্রধ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাঁদা না দিলে ফ্যাক্টরি-মাদ্রাসা বন্ধের হুমকি, বহিষ্কার হলে…
  • ১২ এপ্রিল ২০২৬
তুরস্কের কাছে সবচেয়ে সুন্দরী নারী ও ১০০ কোটি ডলার দাবি করল …
  • ১২ এপ্রিল ২০২৬
হামের জরুরি টিকাদান কর্মসূচির মধ্যেই ইপিআই প্রধানকে ওএসডি
  • ১২ এপ্রিল ২০২৬
দীর্ঘ বিরতির পর ক্রীড়াঙ্গনে ‘বৈশাখী উৎসব’
  • ১২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে ১১ বিলিয়ন ডলার খুইয়েছে ইসরায়েল
  • ১২ এপ্রিল ২০২৬