রাজধানীর বসুন্ধরা থেকে সাবেক খাদ্যমন্ত্রী গ্রেপ্তার

০৩ অক্টোবর ২০২৪, ০৮:৪৭ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০০ PM

নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির একটি দল তাকে গ্রেপ্তার করে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরে দায়ের করা একাধিক মামলায় সাধন মজুমদারকে আসামি করা হয়।

ডিবির ওই কর্মকর্তা বলেন, কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, আমরা পরে সেই সিদ্ধান্ত নেব।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬