আন্দোলনের সময় ২০ লাখ টাকা চাঁদা দাবি, ছাত্রলীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৩

০২ অক্টোবর ২০২৪, ০৮:১৭ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০১ PM
ছাত্রলীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার

ছাত্রলীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার © সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দেওয়ায় বিএনপি নেতাকর্মীদের কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ছাত্রলীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) রাতে তার গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভোলার শশীভূষণ থানার সাবেক চেয়ারম্যান মাহবুব আলম, চরফ্যাশন কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. জাহিদ হাসান ও শশীভূষণ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, বিএনপি নেতা মো. মনির হোসেনের করা মামলায় ছাত্রলীগের দুই নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপি সূত্র জানায়, গত ৪ আগস্ট পুরান ঢাকার ওয়াইজঘাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে যোগ দিতে বিএনপির ৩০-৩৫ জন নেতাকর্মী কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা তাঁদের ওপর হামলা করে গুরুতর জখম করেন।

এরপর বিএনপির নেতাকর্মীদের ৩৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে নিয়ে এলোপাতাড়ি কিলঘুষি, চরথাপ্পড় দেওয়া হয়। একপর্যায়ে গ্রেপ্তার ব্যক্তিদের সহযোগী মো. জাবেল হোসেন মামলার বাদী মনির হোসেনকে পিস্তল ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেন এবং ২০ লাখ টাকা চাঁদা চান। প্রাণ বাঁচাতে আসামিদের নগদ ১০ লাখ টাকা দিয়ে ছাড়া পান তিনি।

ওই ঘটনায় মনির হোসেন কোতোয়ালি থানায় একটি মামলা করেন। মামলাটির তদন্তকালে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ওই ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে সবশেষ যা জানা যাচ্ছে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
তিন কোম্পানির সার্ভার হ্যাক করল গুগলের জেমিনি
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
তিতুমীরের শিক্ষার্থীর চিকিৎসায় নিলামে তোলা সেই কবুতর জোড়া ব…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ১৬ ঘণ্টা বিদ্যুৎহীন ইবির তিন হল, চরম ভোগান্তিতে শিক্ষ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে লোহার পাত চুরি, আটক ভ্যানচালককে ৪ লাখ টাকার ভিন্ন মাম…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
হোয়াইট হাউসে সিএনএনসহ তিন গণমাধ্যমের প্রবেশে নিষেধাজ্ঞা দিল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬