বোরহানউদ্দিন কলেজের শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ

১১ নভেম্বর ২০১৮, ০৯:১৬ PM

© লোগো

চতুর্থ শ্রেণীর এক নারী কর্মচারীকে যৌন হয়রানীর অভিযোগ উঠেছে রাজধানীর শেখ বোরহানউদ্দিন কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষক কলেজের মার্কেটিং বিভাগের তানভীর আহমেদ।

জানা যায়, তানভীর আহমেদ কিছুদিন আগে একা পেয়ে ভুক্তভোগী ঐ নারী কর্মচারীকে যৌন হয়রানী করে। পরবর্তীতে আবার ঐ নারীকে কু প্রস্তাব দিলে সে কলেজের এক শিক্ষিকাকে ব্যপারটা জানায়। পরে ওই শিক্ষিকা এই ঘটনা অধ্যক্ষকে জানায়।

ঘটনার প্রেক্ষিতে আজ রোববার (১১ নভেম্বর) কয়েকজন শিক্ষক অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয়া হয়েছে তা জানতে গেলে লিখিত অভিযোগ না থাকায় অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে তাদেরকে জানান কলেজ প্রধান।

এ প্রসঙ্গে অধ্যক্ষ আব্দুস রহমান বলেন, আমি যৌন হয়রানির বিষয়টি শুনেছি। কিন্তু লিখিত অভিযোগ না থাকায় ওই শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি। তবে আমার কাছে অভিযুক্ত ঐ শিক্ষক বিষয়টি সত্য নয় বলে জানিয়েছে। কিন্তু আমরা তদন্ত করে কোন প্রকার প্রমাণ পেলে তাকে চাকরিচ্যুতসহ আইনি ব্যবস্থা নিব।

কলেজের কয়েকজন শিক্ষক জানান, অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও একাধিক যৌন হয়রানির অভিযোগ রয়েছে। এ ছাড়া একাধিক ছাত্রীকেও তিনি উত্যক্ত করতেন বলে অভিযোগ রয়েছে।

কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক হারুনর রশীদ বলেন, এ ঘটনার তদন্তের জন্য অধ্যক্ষকে নির্দেশ দিয়েছি। অভিযোগ প্রমাণ হলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

 

ট্যাগ: সাত কলেজ
শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কি আজ…
  • ০৯ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ভয়াবহ হামলা ইসরায়েলের, একদিনেই…
  • ০৯ এপ্রিল ২০২৬
তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
৫০ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা
  • ০৯ এপ্রিল ২০২৬
হাম আক্রান্ত রোগী বাড়ছেই, শিশু হাসপাতালে ‘শুধু তাদেরই ভর্তি…
  • ০৯ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালীতে বিকল্প রুট ঘোষণা ইরানের
  • ০৯ এপ্রিল ২০২৬
close