সড়কে সকালেই ঝরে গেল ৫ প্রাণ

০১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৩ AM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৫ PM
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে © সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। রোববার সকালে সাড়ে ৭টার দিকে সংঘর্ষের পর বাসটি খাদে পড়ে গেছে হতাহতের এ ঘটনা ঘটে। উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আবদুল্লাহেল বাকি।

পুলিশের এ কর্মকর্তা বলেন, ইমাদ পরিরবহনের বাসটি যাত্রী নিয়ে খুলনা থেকে ঢাকা যাচ্ছিল। মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা খালি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি পাশের খাদের পড়ে যায়।

আরো পড়ুন: ৪ ছাত্রলীগ নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম

দুর্ঘটনায় বাসটি পুরো দুমড়ে-মুচড়ে গেছে। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। আহত হয়েছেন অনেকে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

শরীয়তপুরে আরও এক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রাথমিক উদ্যোগ
  • ০৩ নভেম্বর ২০২৬
মানসিক স্বাস্থ্য সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে: …
  • ০৩ নভেম্বর ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘এনএসইউ-চায়না ইকোনমিক সেন্টারের’ উ…
  • ০৩ নভেম্বর ২০২৬
জাবির রেজিস্ট্রার ভবনে তালা, আটকে পড়া উপাচার্যকে উদ্ধার ছাত…
  • ০৩ নভেম্বর ২০২৬
অনুমোদন ছাড়াই হলের জায়গা দখল করে ছাত্রদলের বিতর্ক সম্পাদকের…
  • ০৩ নভেম্বর ২০২৬
‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে’: ব্যারিস্…
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950