চার হাজার আনসারের বিরুদ্ধে মামলা

২৬ আগস্ট ২০২৪, ০২:০২ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৩ AM
পল্টন মডেল থানা

পল্টন মডেল থানা © সংগৃহীত

বেআইনি সমাবেশ ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানায় ৪ হাজার ১১৪ আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (২৬ আগস্ট) পল্টন থানার উপ-পরিদর্শক সাজ্জাদ হোসেন ভুইয়া বাদী হয়ে মামলাটি করেছেন। এ মামলায় ১১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং ৯৫ আনসার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে ঢাকার আদালতে হাজির করা হবে।

এদিকে বেআইনি সমাবেশ ও পুলিশের কাজে বাধার অভিযোগে গ্রেপ্তার ১০৯ আনসার সদস্যকে ঢাকার আদালতে হাজির করা হয়েছে। তাদের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ, রমনা ও পল্টন থানার মামলা হয়েছে।

উল্লেখ্য, গতকাল রবিবার (রাতে সচিবালয়ে আনসারদের বিভিন্ন দাবি মেনে নেওয়ার পরও বাহিনীটির একটি দল সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আটকে রেখেছেন এবং কর্মকর্তা-কর্মচারীদের মারধর করেছেন বলে অভিযোগ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এরপর শিক্ষার্থী এবং আনসারদের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছোড়েন আনসাররা। গুলি, লাঠিপেটা ও ধাওয়া-পাল্টাধাওয়ায় অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

মুক্তি পেয়ে যা বললেন জামায়াতের নারী কর্মী সাওদা সুমি
  • ০৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটে চাকরি, পদ ৬, আবেদ…
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর আসছেন ২৭ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
সাবেক স্পিকার শিরীন শারমিনকে দুই দিনের রিমান্ডের আবেদন ডিবি…
  • ০৭ এপ্রিল ২০২৬
৫টার মধ্যে বজ্রসহ ঝড়-বৃষ্টি হতে পারে পাঁচ জেলায় 
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রথমবারের মতো ইউরোপের মাটিতে খেলবে হামজারা, প্রতিপক্ষ চূড়া…
  • ০৭ এপ্রিল ২০২৬
close