হত্যার আসামি সাকিবকে ক্রিকেট থেকে বাদ দিয়ে দেশে ফেরাতে লিগ্যাল নোটিশ

২৪ আগস্ট ২০২৪, ১১:৫৭ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৯ AM
গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যা মামলার আসামি সাকিব আল হাসান

গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যা মামলার আসামি সাকিব আল হাসান © ফাইল ছবি

গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যা মামলার আসামি সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে অপসারণ করতে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। এতে মামলার তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে বলা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃপক্ষকে শনিবার (২৪ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম নোটিশ পাঠান।

সজীব মাহমুদ আলম গণমাধ্যমকে বলেন, সাকিবের বিরুদ্ধে ক্রিমিনাল মামলা রেকর্ড হয়েছে, তাই তিনি আইসিসির আইন অনুযায়ী জাতীয় দলে থাকতে পারেন না। তাকে দল থেকে অপসারণ করা প্রয়োজন।

গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে সাকিবের বিরুদ্ধে গত ২২ আগস্ট আদাবর থানায় হত্যা মামলা হয়েছে। তিনি মামলার ২৮ নম্বর এজাহারভুক্ত আসামি। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১৫৬ জনকে এতে আসামি করা হয়েছে। আর অজ্ঞাত আসামি ৪০০-৫০০ জন।

আরো পড়ুন: চিত্রনায়ক ফেরদৌসের বিরুদ্ধে হত্যা মামলা

নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম মামলাটি করেছেন। মামলায় ২৮ নম্বর আসামির ঠিকানা লেখা আছে- মো. সাকিব আল হাসান, সাবেক সংসদ সদস্য। পিতা: মাশরুর রেজা, সাং-সাহাপাড়া, নতুন বাজার, ডাকঘর- মাগুরা।

এজাহারে বাদী অভিযোগ করেছেন, গত ৫ আগস্ট আদাবরের রিংরোডে মিছিলে অংশ নেন রুবেল। এ সময় আসামিদের নির্দেশ, প্ররোচনা, সাহায্য, সহযোগিতা ও মদদে গুলি ছোঁড়ে। বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ আগস্ট মারা যান তিনি।

প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় গঠিত ককাসের নেতৃত্বে স্বাস্থ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিএনপি-এনসিপির নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু কেড়ে নিল শিশু শিল্পী তা’মীরুল মিল্লাত ছাত্রী তাহিরার…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
রূপায়ন গ্রুপ নিয়োগ দেবে ৫ এজিএম, আবেদন সেপ্টেম্বরজুড়ে
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মেসির সামনে আরেক মাইলফলকের হাতছানি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ইবির ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি, প্রক্টরিয়াল বডির চার সিদ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬