বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ PM
ঘটনাস্থলে পুলিশ

ঘটনাস্থলে পুলিশ © সংগৃহীত

সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ঘর থেকে একই পরিবারের তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও সদ্য ভূমিষ্ঠ এক নবজাতক রয়েছে। পুরুষের গলায় গামছা পেঁচানো অবস্থায় থাকায় প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হযরত আলীর মালিকানাধীন ভাড়া বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) রাসেল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে ঘরের দরজা খুলে তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, চারতলা ওই ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে স্বামী-স্ত্রী ভাড়া থাকতেন। কক্ষটির দরজা-জানালা সাধারণত বন্ধ থাকত। শুক্রবার ওই ঘর থেকে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে তারা পুলিশে খবর দেন।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তিনজনের মৃত্যু হয়েছে। তবে এটি হত্যাকাণ্ড, নাকি অন্য কোনো কারণে তাদের মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাস্থলে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের সদস্য ও আশুলিয়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে সিআইডির ফরেনসিক দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬