বন্যার পানিতে ডুবে প্রাণ গেল দুই স্কুলছাত্রের

১২ জুলাই ২০২৪, ১২:৪৬ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪১ AM
শেরপুরে বন্যার পানিতে ডুবে প্রাণ হারিয়েছে দুই স্কুলছাত্র

শেরপুরে বন্যার পানিতে ডুবে প্রাণ হারিয়েছে দুই স্কুলছাত্র © প্রতীকী ছবি

শেরপুর সদর উপজেলায় বন্যার পানিতে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছে দুই স্কুলছাত্র। বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যায় উপজেলার সাহাব্দির চর কাটাখালী গ্রামে এ ঘটনা ঘটে।  কামারেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মারা যাওয়া শিক্ষার্থীরা হলো- উপজেলার ডুবারচর দক্ষিণ বায়ানপাড়া গ্রামের শ্রমিক মো. আমজাদ মিয়ার ছেলে শোভন (১৫) ও ক্ষুদ্র ব্যবসায়ী মহির উদ্দিনের ছেলে সুজন (১৪)। তারা কামারেরচর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

আরো পড়ুন: পাহাড় ধসের আড়াই ঘণ্টা পর মিলল স্কুলছাত্রীর মরদেহ

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ফুটবল খেলা শেষে পাঁচ বন্ধু সাহাব্দির চর কাটাখালী গ্রামের চৌরাস্তার পাশে ডোবায় জমে থাকা পানিতে ফুটবল নিয়ে নেমে গোসল করছিল। এ সময় শোভন ও সুজন ডুবে নিখোঁজ হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। 

শেরপুর সদর থানার এসআই তোফাজ্জল হোসেন বলেন, ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। 

মেহেরপুরে মাদক মামলায় দুজনের কারাদণ্ড
  • ৩১ মার্চ ২০২৬
তারের বেড়ায় বন্ধ সরকারি রাস্তা, প্রতিবাদে গ্রামবাসীর মানববন…
  • ৩১ মার্চ ২০২৬
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের এক ইউনিটের কমিটি বিলুপ্ত
  • ৩১ মার্চ ২০২৬
‘নবম পে স্কেল পুনর্বিবেচনায় নতুন কমিশন দরকার’
  • ৩১ মার্চ ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় জানাল পিএসসি
  • ৩১ মার্চ ২০২৬
জাতীয় সংসদের শোক প্রস্তাবে যুক্ত হচ্ছে আরও দুই বিশিষ্ট ব্যক…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence