পাহাড় ধসে ঢাকা-চট্টগ্রাম সড়কে যানবাহন চলাচল বন্ধ

০২ জুলাই ২০২৪, ১০:৩১ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
খাগড়াছড়ির আলুটিলা এলাকায় পাহাড় ধসে যানবাহন চলাচল বন্ধ রয়েছে

খাগড়াছড়ির আলুটিলা এলাকায় পাহাড় ধসে যানবাহন চলাচল বন্ধ রয়েছে © সংগৃহীত

ভারী বৃষ্টিপাতে খাগড়াছড়ির আলুটিলা এলাকায় পাহাড় ধসে ঢাকা-খাগড়াছড়ি ও ঢাকা-চট্টগ্রাম সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের সাপাহারে আটকা অনেক যানবাহন। মঙ্গলবার (২ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে।  

যাত্রীরা জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন তারা।  সড়ক থেকে পাহাড়ের ধসে পড়া মাটি সরানোর কাজ করছে ফায়ার সার্ভিস। ভারী বৃষ্টিতে খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়কও তলিয়ে গেছে। সড়কে পানি জমে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। 

আরো পড়ুন: আজও দিনভর ঝরবে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

দীঘিনালা-লংগদু সড়কের কিছু অংশ বৃষ্টির পানিতে ডুবে গেছে। এতে লংগদুর সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সাজেক পর্যটন কেন্দ্রের সঙ্গেও খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ আছে বলে জানা গেছে। সড়কে পানি উঠে যানবাহন চলাচল বন্ধ থাকায় সাজেকে আটকা পড়েছেন অনেক পর্যটক। 

‘বাংলার মাটিতে জুলাই বিক্রি হবে না’ বক্তব্যের পর রাশেদ প্রধ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাঁদা না দিলে ফ্যাক্টরি-মাদ্রাসা বন্ধের হুমকি, বহিষ্কার হলে…
  • ১২ এপ্রিল ২০২৬
তুরস্কের কাছে সবচেয়ে সুন্দরী নারী ও ১০০ কোটি ডলার দাবি করল …
  • ১২ এপ্রিল ২০২৬
হামের জরুরি টিকাদান কর্মসূচির মধ্যেই ইপিআই প্রধানকে ওএসডি
  • ১২ এপ্রিল ২০২৬
দীর্ঘ বিরতির পর ক্রীড়াঙ্গনে ‘বৈশাখী উৎসব’
  • ১২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে ১১ বিলিয়ন ডলার খুইয়েছে ইসরায়েল
  • ১২ এপ্রিল ২০২৬