ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, যুবক গ্রেফতার

২৮ জুন ২০২৪, ১০:৩১ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৫ PM
উত্তম বিশ্বাস (২১)

উত্তম বিশ্বাস (২১) © সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জে ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় উত্তম বিশ্বাস (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ জুন) বিকেলে সুনামগঞ্জের দিরাই থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ছাত্রী স্কুলে যাওয়ার সময় প্রায়ই তাকে উত্যক্ত করতেন প্রতিবেশী উত্তম বিশ্বাস। গত রবিবার ভোরে ছাত্রীর বাবা-মা বাড়ির পাশে হাওরে জাল দিয়ে মাছ ধরতে যান। সেই সুযোগে ঘরে ঢুকে ছাত্রীর গলায় ছুরি ধরে ধর্ষণের চেষ্টা চালান উত্তম বিশ্বাস। এতে বাধা দেওয়ায় ছুরি দিয়ে ওই ছাত্রীর গলায় আঘাত করেন। পরে ঠোঁটে ফের ছুরিকাঘাত করেন। ধস্তাধস্তি শুরু হলে ছাত্রীর ছোট দুই বোন ঘুম থেকে জেগে চিৎকার দেয়। চিৎকার শুনে তার বাবা-মা হাওর থেকে দৌড়ে আসেন। ততক্ষণে ছুরি ফেলে পালিয়ে যান উত্তম। পরে ওই ছাত্রীকে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘটনার পরদিন সোমবার ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দেন। পরে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ডভুক্ত করে পুলিশ। তবে ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে যান উত্তম।

এরপর নেত্রকোনার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ আসামি গ্রেফতারের জন্য অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সুমন কুমার দাসের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম গঠন করে দেন। শেষে বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জের দিরাই থেকে উত্তম বিশ্বাসকে গ্রেফতার করা হয়।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 
দীর্ঘ ১৭ বছর পর আমরা কার্যকর জাতীয় সংসদ পেয়েছি: স্পিকার হাফ…
  • ১২ মার্চ ২০২৬
আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি
  • ১২ মার্চ ২০২৬
ঈদ ঘিরে সরগরম ফেনীর বাজার, বাড়ছে বেচাকেনা
  • ১২ মার্চ ২০২৬
উদ্যোগের সাড়ে তিন বছর পর ঢাবিতে শিক্ষক মূল্যায়ন পদ্ধতির মুখ…
  • ১২ মার্চ ২০২৬
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
  • ১২ মার্চ ২০২৬
সংসদে নাহিদের বক্তব্য শুনে কাঁদলেন ডা. মাহমুদা মিতু
  • ১২ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081