স্ত্রীর পর্নোগ্রাফি মামলা, ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

২৪ জুন ২০২৪, ১২:২২ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৭ AM
কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাজমুল হোসেন গ্রেপ্তার হয়েছেন

কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাজমুল হোসেন গ্রেপ্তার হয়েছেন © ফাইল ছবি

কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাজমুল হোসেন হীরাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ জুন) রাতে দ্বিতীয় স্ত্রীর করা পর্নোগ্রাফির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সদর থানার ওসি মো. গোলাম মোস্তফা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। 

ওসি জানান, রোববার হীরার কলেজ পড়ুয়া স্ত্রী আদালতে পর্নোগ্রাফি মামলা করেন। কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুর রহমানের আদালতে করা মামলায় প্রধান আসামি হীরা। অপর দুই আসামি হলো- জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ও তার বড় ভাই সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন মোল্লা বাবু।

আরো পড়ুন: প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় ১০০ তে ২.৫ পেয়েছে, লিখতে পারেনি সহজ ইংরেজি বাক্য

মামলার বিবরণে বলা হয়েছে, কলেজে পড়া অবস্থায় বাদীকে জোরপূর্বক বিয়ে করে হীরা। কাবিননামাও পাননি। নিজের প্রথম স্ত্রীর কথাও গোপন রাখে। তার সঙ্গে গোপন মুহূর্তের ভিডিও এবং স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করতো। তিন আসামিই টাকা আদায় করেছে।

মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে:…
  • ০৭ এপ্রিল ২০২৬
কুয়েটে ফিরছে বৈশাখী মেলা, প্রশাসনের উদ্যোগে উচ্ছ্বসিত শিক্ষ…
  • ০৭ এপ্রিল ২০২৬
ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল কোথায়
  • ০৭ এপ্রিল ২০২৬
জুনিয়রকে মাথা ফাটানোর অভিযোগ, শাস্তি পেলেন ছাত্র ইউনিয়ন নে…
  • ০৭ এপ্রিল ২০২৬
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিএসই বিভাগের বিদায় স…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএস: পদের চেয়েও মৌখিক পরীক্ষায় প্রার্থীর সংখ্যা কম
  • ০৭ এপ্রিল ২০২৬
close