মিলেমিশে চিনি ছিনতাই করলো ছাত্রলীগ-ছাত্রদল

১৪ জুন ২০২৪, ০৫:৩৪ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:১৩ PM
পুলিশের হাতে আটক ছাত্রলীগ-ছাত্রদলের নেতারা

পুলিশের হাতে আটক ছাত্রলীগ-ছাত্রদলের নেতারা © সংগৃহীত

চিনি ছিনতাইকালে ছাত্রলীগ ও ছাত্রদলের ৫ নেতাকে হাতেনাতে আটক করেছে পুলিশ।  বৃহস্পতিবার (১৩ জুন) মাঝরাতে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পার্কের সামনে থেকে তাদের আটক করা হয়। 

আটককৃত ছাত্রলীগ নেতারা হলেন- চৌকিদেখীর ইসমাইল আলীর ছেলে খোরশেদ আলম, আবহাওয়া অফিস এলাকার তোফায়েলের ছেলে মো. লিটন, লিচুবাগান এলাকার বাসিন্দা ইসকান্দর আলীর ছেলে জুয়েল আহমদ। ছাত্রদল নেতারা হলেন- নগরীর খাসদবীর মৃত আব্দুর রহমানের ছেলে ইশতিয়াক রহমান রাজু, চৌকিদেখী এলাকার মাহমুদ আহমদের ছেলে ফাহাদ আহমদ।

জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশায় সিলেট নগরীতে আসছিলেন কোম্পানীগঞ্জের এক ব্যবসায়ী। এ সময় ছাত্রদল নেতা ইশতিয়াক রহমান রাজু ও ছাত্রলীগের চার নেতা মিলে চিনি ছিনতাই করে। ছিনতাইকৃত চিনি সিএনজিচালিত অটোরিকশায় করে আনার সময় তারা এয়ারপোর্ট থানার টহল পুলিশের কাছে আটক হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ নুনু মিয়া বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে ৭ বস্তা চিনি ও সিএনজিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে। আজ শুক্রবার তাদের আদালতে নেওয়ার হবে।

মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে:…
  • ০৭ এপ্রিল ২০২৬
কুয়েটে ফিরছে বৈশাখী মেলা, প্রশাসনের উদ্যোগে উচ্ছ্বসিত শিক্ষ…
  • ০৭ এপ্রিল ২০২৬
ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল কোথায়
  • ০৭ এপ্রিল ২০২৬
জুনিয়রকে মাথা ফাটানোর অভিযোগ, শাস্তি পেলেন ছাত্র ইউনিয়ন নে…
  • ০৭ এপ্রিল ২০২৬
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিএসই বিভাগের বিদায় স…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএস: পদের চেয়েও মৌখিক পরীক্ষায় প্রার্থীর সংখ্যা কম
  • ০৭ এপ্রিল ২০২৬
close