স্ত্রীকে মারধরের মামলায় কারাগারে ছাত্রলীগের সাবেক নেতা

২৩ মে ২০২৪, ১১:১৭ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৫ PM
সখীপুর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাগর ইসলাম সিজার

সখীপুর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাগর ইসলাম সিজার © সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধরের মামলায় ছাত্রলীগের সাবেক এক নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (২২ মে) আদালতে হাজির করা হলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে মঙ্গলবার (২১ মে) রাতে পৌর শহর থেকে সাগর ইসলাম সিজার (২৭) নামে এ নেতাকে গ্রেপ্তার করা হয়। তিনি পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। থাকেন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকে স্ত্রীকে (২২) যৌতুকের জন্য মারধর করতেন সিজার। এ নিয়ে তাদের পরিবারে দ্বন্দ্ব চলছিল। গত ২০ মে স্ত্রী তার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি আসেন।

আরো পড়ুন: সেক্রেটারি হওয়ার পর বদলে গেল সৈকতের লাইফ স্টাইল

এ সময় সিজার তাকে যৌতুকের জন্য মারধর করেন। এদিন রাতেই যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগে চারজনকে আসামি করে থানায় মামলা করেন ভুক্তভোগী গৃহবধূ।

সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, সিজারকে গ্রেপ্তারের পর বুধবার বিকেলে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দিয়েছেন।

 
কাতারের বিদায়, নকআউটে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার অপেক্ষা…
  • ২৫ জুন ২০২৬
এমবাপ্পের রেকর্ড ভেঙে বিশ্বমঞ্চে বসনিয়ান তরুণের নতুন ইতিহাস
  • ২৫ জুন ২০২৬
আনচেলত্তির চমক, একাদশে নেই নেইমার
  • ২৫ জুন ২০২৬
যে সমীকরণে গ্রুপ পর্ব থেকে বাদ যেতে পারে ব্রাজিল
  • ২৫ জুন ২০২৬
গিঁজনের কলঙ্ক: ফুটবল বিশ্বকাপের কুখ্যাত পাতানো ম্যাচ
  • ২৫ জুন ২০২৬
২০২৬ বিশ্বকাপে রয়েছে ম্যাচ পাতানোর শঙ্কা, ইচ্ছাকৃত পয়েন্ট খ…
  • ২৫ জুন ২০২৬