বাড্ডার সেই কারখানা থেকে ৬৫ বোমা উদ্ধার, আটক ৩

২৩ মে ২০২৪, ০৮:৩৪ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৫ PM
বাড্ডার সেই কারখানা থেকে ৬৫ বোমা উদ্ধার, আটক ৩

বাড্ডার সেই কারখানা থেকে ৬৫ বোমা উদ্ধার, আটক ৩

রাজধানীর পূর্ব বাড্ডার টেকপাড়া এলাকায় একটি বাড়িতে ৬৫টি হাতবোমাসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। বুধবার (২২ মে) রাতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল মো. ফিরোজ কবীর।

র‍্যাবের অধিনায়ক জানান, আটককৃতরা হলেন- ফাহিম, লিমন ও আকুল। তারা সবাই জুতার কারখানায় কাজ করেন। বোমা তৈরির জন্য সজীব নামে একজনের মাধ্যমে ২৬ হাজার টাকার বিনিময়ে তাদের কন্ট্রাক করা হয়। অনাবিল বাসে করে আজ রাতেই বোমাগুলো গাজীপুর পাঠানো হতো। সজীবের কাছে শুধু তথ্য ছিল এ বোমাগুলো মাছুম নামে একজন সংগ্রহ করবে। মাছুমই ক্রেতা ঠিক করে দেয়। এর আগেও ডেমরা, সাভার ও বাড্ডায় বোমা তৈরির চেষ্টা করেছিলেন সজীব। এসব বোমা তারা সারা দেশে সরবরাহ করে।

তিনি বলেন, বোমার গঠন, আকার, ওজন বিবেচনা করে বোম ডিস্পোজাল ইউনিট বুঝতে পেরেছে এগুলো ককটেলের মতো নয়। এসব বোমা অনেক শক্তিশালী। ট্রিগার মেকানিজমের বোমা এগুলো। হাওয়াতেই ব্লাস্ট করা সম্ভব। প্রায় ৩০ মিটার জায়গায় প্রভাব বিস্তার করতে পারতো এগুলো, যা অত্যন্ত বিপজ্জনক। 

এর আগে বোমা তৈরির কারখানার সন্ধান পেয়ে ওই বাড়িটি ঘিরে রাখার বিষয়টি জানান র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফিরোজ কবীর। পরে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছালে অভিযান শুরু হয়। বাড়িটিতে তল্লাশি চালিয়ে ৬৫টি হাতবোমা উদ্ধার করা হয়েছে।

আটক তিনজনের মধ্যে একজন এর আগেও বোমা তৈরির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন।

সংশ্লিষ্টদের ধারণা, চলমান উপজেলা নির্বাচনে বড় ধরনের নাশকতার সৃষ্টির জন্য বোমাগুলো তৈরি হচ্ছিল এ কারখানায়, এ বিষয়ে তদন্ত চলছে।

দুপুরের মধ্যে দেশের ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৫ জুন ২০২৬
বজ্রপাতে কলেজ শিক্ষার্থীসহ নিহত ২
  • ২৫ জুন ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন-ক্যাম্পাস স্নাতকের আবেদন শুরু আজ
  • ২৫ জুন ২০২৬
মেয়েকে কোলে নিয়ে উদযাপন নেইমারের
  • ২৫ জুন ২০২৬
২০০২ বিশ্বকাপের পুনরাবৃত্তি ব্রাজিলের?
  • ২৫ জুন ২০২৬
ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার
  • ২৫ জুন ২০২৬