উখিয়ার গহীন পাহাড়ে র‌্যাবের অভিযান, গ্রেনেড ও রকেট সেলসহ আটক ২

১৫ মে ২০২৪, ০১:১৮ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৭ PM
আরসার আস্তানায় অভিযান

আরসার আস্তানায় অভিযান © ফাইল ফটো

কক্সবাজারের উখিয়ার গহিন পাহাড়ে আরসার আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট সেল উদ্ধার করেছে র‌্যাব। এসময় আস্তানা থেকে আরসার দুই সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব। আজ বুধবার (১৫ মে) ভোরে এই অভিযান চালানো হয়। 

তিনি জানান, উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন এই পাহাড়ে মিয়ানমারের রাখাইন স্টেটের সন্ত্রাসী গ্রুপের সদস্যরা নতুন করে আস্তানা গড়ে তোলার গোপন সংবাদ পেয়ে র‍্যাব ১৫ এর একাধিক টিম মঙ্গলবার মধ্য রাত থেকে ঐ পাহাড়ে অভিযান শুরু করে।

আজ বুধবার ভোরের দিকে আস্তানা ঘেরাও করলে আরসার সন্ত্রাসীরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। র‍্যাব সদস্যরা পাল্টা গুলি ছুড়লে দু'পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এ সময় আরসার সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় র‍্যাব সদস্যরা দুই আরসার সন্ত্রাসীকে আটক করে এবং আস্তানা উদ্ধার করে। এর পর থেকে র‍্যাব সদস্যরা পাহাড়ের বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। অভিযানের বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।

‘সিলেট অধিবেশনে’ ৮০১ কোটি টাকা বাজেট অনুমোদন
  • ২৭ জুন ২০২৬
পর্তুগালের সঙ্গে যে কারণে ‘বিশেষ’ সুবিধা পাচ্ছে কলম্বিয়া
  • ২৭ জুন ২০২৬
আরও একবার ফেব্রুয়ারিতে সমাবর্তনের ঘোষণা জাবি উপাচার্যের
  • ২৭ জুন ২০২৬
মার্চেন্ডাইজার নিয়োগ দেবে যমুনা গ্রুপ, আবেদন ১৪ জুলাই পর্যন…
  • ২৭ জুন ২০২৬
যেমন হতে পারে পর্তুগাল-কলম্বিয়ার শুরুর একাদশ
  • ২৭ জুন ২০২৬
সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবায়, প্রকল্প চূড়া…
  • ২৭ জুন ২০২৬