ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেল মতিঝিল আইডিয়াল স্কুলের শিক্ষার্থীর

২৬ এপ্রিল ২০২৪, ০৯:০০ AM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:১৬ PM
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল © ফাইল ছবি

রাজধানীর মুগদা এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে বন্ধুর বাসায় যাওয়ার জন্য বের হলে গাড়ির ধাক্কায় সে গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শিক্ষার্থীর নাম মাহিন আহমেদ (১৩)। এ ঘটনায় ময়লার গাড়ির চালককে আটক করা হয়েছে। নিহতের ভাই মাহফুজ আহমেদ বলেন, মাহিন মতিঝিল সরকারি আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তাঁরা মুগদার মদিনাবাগ এলাকায় থাকেন। 

আরো পড়ুন: গরু বোঝাই ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রের 

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. ফেরদৌস আলম বলেন, গুরুতর আহত অবস্থায় মাহিনকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মুগদা থানার এসআই জয়নাল আবেদিন বলেন, মরদেহ দেখে মনে হয়েছে গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মাহিন ছিটকে পড়েছিল। লাশ ময়নাতদন্তের মর্গে রাখা হয়েছে।

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘ব্রাউন সার্জনফিশ’
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা জামায়াতের
  • ০২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে একনলা বন্দুকসহ দুই যুবক গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির মেধাতালিকা প্রকাশ ও …
  • ০২ এপ্রিল ২০২৬
সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন প্রোটিয়া তারক…
  • ০২ এপ্রিল ২০২৬
ইস্টার সানডে উপলক্ষে বন্ধ থাকবে ঢাবির ক্লাস, চলবে পরীক্ষা
  • ০২ এপ্রিল ২০২৬